× Banner
সর্বশেষ
মির্জা আব্বাস সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি জ্ঞানের আলোয় সমাজকে আলোকিত করার আহ্বান – সংস্কৃতিমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চিকিৎসা প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর ও ক্যাম্পাস উদ্বোধন করলেন সেনাপ্রধান বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক দেশে সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা পাইকারি ও খুচরা বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হবে-বাণিজ্যমন্ত্রী পবিত্র লাইলাতুল কদরে বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা প্রধানমন্ত্রীর ২৯ মার্চ পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি করা হয়েছে পশ্চিমবঙ্গে দু’দফায় ভোট – ২৩ এপ্রিল ও ২৯ এপ্রিল, গণনা ৪ মে

ঢাকা ‍উত্তরে খালেদার প্রচারে বাধা নেই: সিইসি

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০১৮

নিজস্ব প্রতিবেদকঃ ২০১৫ সালের নির্বাচনে তাবিথ আউয়ালের পক্ষে খালেদা জিয়ার প্রচার ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র পদে উপ নির্বাচনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রচারে কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। সিইসি বলেন, ‘প্রতিবন্ধকতার প্রশ্নই উঠে না; উনি (খালেদা জিয়া) বা উনার মতো কেউ প্রচারে গেলে কোনো বাধা দেওয়া হবে না। আমাদের পক্ষ থেকে কোনো বাধা নেই।’

মঙ্গলবার নির্বাচন কমিশন কার্যালয়ে ঢাকা উত্তর সিটির মেয়র পদে এবং ঢাকা উত্তর এবং দক্ষিণে ৩৬টি ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচনের তফসিল ঘোষণার পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন সিইসি। ২০১৫ সালে ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে ঢাকা উত্তরে বিএনপি সমর্থিত প্রার্থী তাবিথ আউয়াল ও ঢাকা দক্ষিণে মির্জা আব্বাসের পক্ষে প্রচারে নেমে হামলার শিকার হয়েছিলেন খালেদা জিয়া।

সে সময় আওয়ামী লীগের পক্ষ থেকে বিএনপি নেত্রীর এই প্রচারকে নির্বাচনী আইনের লংঘন হিসেবে অভিযোগ করা হয়েছিল। সিটি করপোরেশন বা অন্য কোনো স্থানীয় নির্বাচনে সংসদ সদস্য বা মন্ত্রী-প্রতিমন্ত্রী বা মন্ত্রী মর্যাদার কারও প্রচারে আইনি বাঁধা আছে। কিন্তু ২০১৪ সালের ৫ জানুয়ারির সংসদ নির্বাচন বর্জনের পর খালেদা জিয়ার সরকারি কোনো প্রটোকল নেই। ফলে তার আইনি কোনো বাধা নেই।

এই নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি আনুষ্ঠানিকভাবে কোনো প্রার্থী ঘোষণা না করলেও আওয়ামী লীগের প্রার্থী হিসেবে বিজিএমইএর সাবেক সভাপতি আতিকুল ইসলামের নাম এসেছে গণমাধ্যমে। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কাছ থেকে নির্দেশ পেয়ে তিনি এরই মধ্যে জনসংযোগে নেমে গেছেন। আর বিএনপি ২০১৫ সালের মতোই তাবিথ আউয়ালকে প্রার্থী করবে বলেও ইঙ্গিত দিয়েছেন দলের নেতারা।

সিইসি বলেন, ভোটের প্রচারে নিরাপত্তার বিষয়ে কঠোর অবস্থানে থাকবে নির্বাচন কমিশন। এ জন্য আইন শৃঙ্খলা বাহিনী, নির্বাহী ও বিচারিক হাকিমসহ সবার তৎপরতাও বেশি থাকবে। ভোট উৎসবমুখর হবে বলে আশার কথা জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ভোটকেন্দ্রে কোনো গণমাধ্যমকে বাধাও দেওয়া হবে না। তবে সাংবাদিক, পর্যবেক্ষকদেরকে নীতিমালা মেনেই কাজ করতে হবে।


এ ক্যটাগরির আরো খবর..