× Banner
সর্বশেষ
ভারতের কৌশলগত অস্ত্র সুরক্ষায় ভূগর্ভস্থ অবকাঠামো জোরদার এবার ভারতে চালু হচ্ছে চালকবিহীন পড ট্যাক্সি (Pod Taxi) আজ ১৮ এপ্রিল শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৮ এপ্রিল (৪ বৈশাখ) শনিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে হজ ফ্লাইট উদ্বোধন, দেশ ও জাতির কল্যাণে দোয়া চাইলেন প্রধানমন্ত্রী ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না – সংস্কৃতি মন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কিরগিজস্তান রাষ্ট্রপতির বিশেষ দূতের সাক্ষাৎ সাতক্ষীরা জেলা ধারাভাষ্যকার অ্যাসোসিয়েশনের  পূর্ণাঙ্গ কমিটি গঠন; সভাপতি সানা ও সম্পাদক ইকবাল  শার্শার উলসী ‘জিয়ার খাল’ পরিদর্শনে মফিকুল হাসান তৃপ্তি: উদ্বোধনে আসছেন তারেক রহমান বাগআঁচড়ায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে প্রতারণার ফাঁদে ফেলে ভ্যান চুরি

ড্রেন নির্মাণের ধীরগতির কারণে যানজট লেগেই আছে, আমি সবার কাছে ক্ষমাপ্রার্থী

admin
হালনাগাদ: শনিবার, ৯ জুন, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ যানজটের কারণ লিংক রোডে ড্রেন নির্মাণ। এ ড্রেন নির্মাণের ধীরগতির কারণে যানজট লেগেই আছে। পুরো রোজার মাসে এ জট রয়েছে। এতে অনেকেই কষ্ট পাচ্ছেন। এজন্য আমি সকলের কাছে ক্ষমাপ্রার্থী। বললেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ইফতার মাহফিলে গতকাল শুক্রবার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামীম আরও বলেন, রোজার আগে আমাদের ছাত্রলীগের নেতাকর্মীরা দেশপ্রেম জাগ্রত করতে কাজ করেছিল। তখন শহরে যানজটের কারণ বের করতে গিয়ে লিংক রোডের ওই বিষয়টি উঠে এসেছিল। তবে সিটি করপোরেশন যদি ড্রেনের কাজ না করে অন্য কোনো সংস্থা কাজ করতো তাহলে দ্রুত কাজ শেষ হতো। অন্তত আমি সেটা করে দেখাতাম।

খালেদ হায়দার কাজলের সভাপতিত্বে ইফতার মাহফিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এমপি সেলিম ওসমান, হোসনে আরা বেগম বাবলী, জেলা প্রশাসক রাব্বী মিয়া, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, শিল্পপতি মোহাম্মদ আলী প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..