× Banner
সর্বশেষ
ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত ১১২ টাকায় সরকারি চাকরি পাওয়া স্বচ্ছ নিয়োগের প্রমাণ: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বাংলাদেশে ২৫-২৬ জুলাই ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিআইইআর সামিট ২০২৬ বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৬-এর খসড়া অনুমোদন, পরিকল্পিত আধুনিক নগর গঠনের উদ্যোগ বাজেট বাস্তবায়নেই সাফল্য, কক্সবাজারকে আধুনিক ডিজিটাল পর্যটন নগরী গড়ার পরিকল্পনা: অর্থমন্ত্রী FICCI FDI Conference 2026-এ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা স্মারক প্রদান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে FICCI FDI Conference 2026, উন্মোচিত হলো এফডিআই রিপোর্ট মাদারীপুরে বৈশাখী ভাতা ও ঈদ বোনাস না পাওয়ায় দপ্তরিদের শিক্ষা কর্মকর্তার কার্যালয় ঘেরাও কোটালীপাড়ায় উল্টো রথযাত্রায় ভক্তদের ঢল

মারুফ সরকার, স্টাফ রির্পোটার

ডিএমপি মিরপুর বিভাগে মার্চ মাসে ‘শ্রেষ্ঠ থানা “পল্লবী থানা”

Ovi Pandey
হালনাগাদ: শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩
pallabi thana

ডিএমপির মিরপুর বিভাগে টানা দুই বছর শ্রেষ্ঠত্ব অর্জন করেছে পল্লবী থানা।বৃহস্পতিবার (১৩ এপ্রিল )মাসিক অপরাধবিষয়ক এক সভায় মার্চ মাসের শ্রেষ্ঠ থানার পুরস্কার দেওয়া হয়। পুলিশের মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার মোঃ জসীম উদ্দীন মোল্লা’র হাত থেকে মার্চ মাসের শ্রেষ্ঠ থানার ক্রেস্ট গ্রহণ করেন পল্লবী থানার ওসি পারভেজ ইসলাম।

জানা যায়, প্রত্যেক মাসে বিভিন্ন ক্যাটাগরিতে পুলিশের মিরপুর বিভাগ তার অধীনস্থ থানা ও পুলিশ সদস্যদের মাঝে  পুরস্কার বিতরণ করেন। মিরপুরের সাতটি থানার মধ্যে পল্লবী থানা টানা দুই বছর শ্রেষ্ঠ থানা নির্বাচিত হয়ে শ্রেষ্ঠত্বের ধারাবাহিকতা বজায় রেখেছে।

বিষয়টি নিয়ে পল্লবী থানার ওসি পারভেজ ইসলাম বলেন, ভালো কাজের স্বীকৃতি হিসেবে প্রতি মাসে শ্রেষ্ঠ থানা নির্বাচিত করে পুরস্কার দেওয়া হয়। গেল বছরের মার্চ মাস থেকে এই বছর এপ্রিল পর্যন্ত টানা ২৪ মাস দুই বছর শ্রেষ্ঠ থানা নির্বাচিত হয়েছে পল্লবী থানা।

সেই সাথে শ্রেষ্ঠ ফাঁড়ী হিসেবে পল্লবী ফাঁড়ীর ইনচার্জ এসআই সজীব খান ক্রেষ্ট গ্রহন করে।শ্রেষ্ঠ থানা নির্বাচিত করায় ওসি পারভেজ ইসলাম ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন,মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার,এডিসি ও এসি (পল্লবী জোন) স্যার সহ সকল স্যারদের , তাহাদের বলিষ্ঠ নেতৃত্ব এবং সঠিক দিকনির্দেশনায় এমন সাফল্য সম্ভব হয়েছে ।সেইসাথে সার্বিক সফলতার জন্য টিম-পল্লবী থানার সকল সদস্যদের আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন তিনি।


এ ক্যটাগরির আরো খবর..