মধুখালী প্রতিনিধিঃ ফরিদপুরের মধুখালীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদায় পালন করা হয়েছে।
বুধবার সকাল সাড়ে ৮টায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধু ম্যুরাল চত্ত্বর জাতীয়,দলীয় ও শোক পতাকা দলের পক্ষ থেকে উপজেলা আওয়ামীলীগ সভাপতি মির্জা মনিরুজ্জামান বাচ্চু ও সাধারন সম্পাদক মোঃ রেজাউল হক বকুর নেতৃত্বে উত্তোলন করা হয়।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে প্রথমে উপজেলা প্রশাসন, উপজেলা ও পৌর আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, মধুখালী পৌরসভা, মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়, সরকারি আইনউদ্দিন কলেজ, আখচাষী মহিলা কলেজ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, রইছননেছা বালিকা বিদ্যালয়, মধুখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, মুক্তিযোদ্ধা কমান্ডারস ফোরাম,মধুখালী প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠন পুষ্পমাল্য অর্পন করেন। পরে জাতির জনকের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন ও দোয়া চেয়ে মোনাজাত করা হয়।
এরপর উপজেলা পরিষদ ও প্রশাসনের আয়োজনে স্থানীয় আ‘লীগ ও তার সকল সহযোগী সংগঠন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষক রাজনৈতিক নেতৃবৃন্দর সমন্বয়ে হাজার হাজার লোকের একটি বিশাল শোক র্যালী বের হয়। র্যালী পরবর্তী উপজেলা আধুনিক মিলনায়তনে বঙ্গবন্ধুর জীবনীর উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তফা মনোয়ারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. আজিজুর রহমান মোল্লা। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. মনজুর হোসেন।
বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি মির্জা মনিরুজ্জামান বাচ্চু,সাধারন সম্পাদক মোঃ রেজাউল হক বকু, সাংগঠনিক সম্পাদক পিকু আহসান হাসিব, উপজেলা মহিল্ াআওয়ামীলীগ সভাপতি ও জেলা পরিষদ সদস্য সুরাইয়া সালাম, মধুখালী থানা ইনচার্জ মো মিজানুর রহমান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা অধীর কুমার বিশ্বাস। এদিকে আলোচনা শেষে আধুনিক মিলনায়তনে প্রামান্যচিত্র প্রদর্শন, শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ হয়।
অপর দিকে উপজেলার ব্যাসদী গ্রামে অবস্থিত ব্যাসদী রাশিদা নবী উচ্চ ও সরকারী প্রাথমিক বিদ্যালয়ে যৌথ আয়োজনে শোক র্যালী,চিত্রংকন ও রচনা প্রতিযোগীতা পরবর্তী বিদ্যালয় পরিচালনা পরিষদের সহসভাপতি শাহজাহান হেলালের সভাপতিত্বে সহকারী শিক্ষক মোঃ জিয়াউর রহমানের সঞ্চালনায় বিদ্যালয় কক্ষে আলোচনায় বক্তব্য রাখেন রাশিদা নবী উচ্চ বিদ্যালয়ের প্রধারন শিক্ষক মোঃ তারিকুল ইসলাম,প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুন নাহার ।
পরিচালনা পরিষদের সদস্য ,শিক্ষক ও শিক্ষার্থীরা সভায় উপস্থিত ছিলেন। আলোচনা পরবর্তী দোয়ার অনুষ্ঠান পরিচালনা করেন রাশিদা নবী উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মওলানা মোঃ ফরিদুল ইসলাম।




