× Banner
সর্বশেষ
দ্বিতীয় রিফাইনারি গড়ে না ওঠায় পরিস্থিতি আরও জটিল হয়েছে – সেনাপ্রধান প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক সাপাহারে জাতীয় পুষ্টি সপ্তাহ’র উদ্বোধন অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি যুক্তরাজ্যে বাংলাদেশের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার বৃত্তির সুযোগ বাড়ানোর আহ্বান শিক্ষা মন্ত্রীর বাস ভাড়া বাড়লো সরকার; প্রতি কিলোমিটারে বাড়লো ১১ পয়সা ইরানের জনগণের জন্য জরুরি ওষুধ ও চিকিৎসাসামগ্রী দিল বাংলাদেশ থাইল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ নারী কাবাডি দলের জয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বর্তমান হাম পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছে – স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশিদের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা দিতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ – কমিশনার প্রণয় কুমার ভার্মা

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে আগ্নেয়াস্ত্রসহ সন্ত্রাসী গ্রেফতার

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ৩১ জুলাই, ২০২২
আগ্নেয়াস্ত্রসহ সন্ত্রাসী গ্রেফতার

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা থেকেআগ্নেয়াস্ত্রসহ এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১১। এ সময় আসামির হেফাজত থেকে ১টি দেশীয় তৈরি এলজি ও ১টি দেশীয় তৈরি পাইপগান উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত মো.ফয়েজ আহম্মদ (২৬) উপজেলার জিরতলী ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের বারইচতল গ্রামের মেবচু মিয়ার বাড়ির মৃত বেচু মিয়ার ছেলে।
শনিবার (৩০ জুলাই) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব-১১ এর সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মাহমুদুল হাসান এ তথ্য নিশ্চিত করেন। এর আগে, বৃহস্পতিবার ২৯ জুলাই রাতে বেগমগঞ্জ উপজেলার জীরতলি ইউনিয়নের বাড়ইচাতল এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতারকৃত আসামি ফয়েজ আহম্মদ একজন অস্ত্রধারী সন্ত্রাসী। সে এলাকায় মারামারি, দাঙ্গা-হাঙ্গামাসহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত। অবৈধ অস্ত্র প্রদর্শন করে সে চাঁদাবাজি, ছিনতাইসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকান্ড চালিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে আসছিল। আসামরি ভয়ে এলাকার কেউ মুখ খুলতে সাহস পেত না।


এ ক্যটাগরির আরো খবর..