ডাসারে সৈয়দা ইরান নাহার পাঠাগারের উদ্যোগে মুক্তিযোদ্ধাদের পূনর্মিলনী অনুষ্ঠান

ডাসারে সৈয়দা ইরান নাহার পাঠাগারের উদ্যোগে মুক্তিযোদ্ধাদের পূনর্মিলনী অনুষ্ঠান
মাদারীপুরের ডাসারে সৈয়দা ইরন নাহার পাঠাগারের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে পূনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার বিকালে পূর্ব ডাসার সৈয়দা ইরন নাহার পাঠাগারের মিলনায়তন কক্ষে যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত পূনর্মিলনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাসার উপজেলার নির্বাহী কর্মকর্তা কানিজ আফরোজ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক হাওলাদার সাবেক ডেপুটি কমান্ডার কালকিনি উপজেলা শাখা আরো উপস্থিত ছিলেন,সৈয়দ আলমগীর হোসেন,সৈয়দ আনোয়ার হোসেন,কবি ও অধ্যাপক বীর মুক্তিযোদ্ধা কবি দুলাল সরকার,আব্দুল জলিল তালুকদারসহ উপজেলার অন্যান্য বীর মুক্তিযোদ্ধাগণ।এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ আফরোজ কে ডাসার উপজেলার মুক্তিযোদ্ধাদের  নিয়ে লেখা বই ও সম্মাননা স্মারক তার হাতে তুলে দেন বীর মুক্তিযোদ্ধাগণ।
ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ আফরোজ বলেন,আমার খুবই ভালো লাগছে জীবনের শেষ পর্যায়ে এসে জাতির শ্রেষ্ঠ সন্তানেরা এই পাঠাগারের মাধ্যমে সমাজে জ্ঞানের আলো ছড়িয়ে দিচ্ছেন।আমি তাহাদের এই মহৎ উদ্যোগ এবং কাজকে  সাধুবাদ জানাই।
অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আবুল হোসেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Dutta
সংবাদ প্রতিনিধি

Dutta

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।