শীতকালীন জনপ্রিয় একটি খেলা ব্যাডমিন্টন। জনপ্রিয় এই খেলাটিকে আরোও প্রানবন্ত করতে ডাসারে যুবসমাজের উদ্যোগে আয়োজন করা হয়েছে কাজী এম এ জামান ব্যাডমিন্টন টুনামেন্টে। বৃহস্পতিবার রাত ৮ টার দিকে এ ব্যাডমিন্টন খেলার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
সপ্তাহব্যাপী ১২ দলের খেলার অংশগ্রহণের মাধ্যমে ফাইনালে দুটি দল অংশগ্রহণ করেন।এতে অংশ নেয় সৈয়দ রুবেচ গ্রুপ ও আল-আমীন গ্রুপ। হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাধ্যে চাম্পিয়ান হয় আল-আমীন গ্রুপ রানার্স আপ হয়েছে সৈয়দ রুবেছ গ্রুপ।
খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন খেলার আয়োজক কমিটি। এসময় উপস্থিত ছিলেন যুবসমাজের সৈয়দ কামরুজ্জামান, সৈয়দ মোকাররম হোসেন, সৈয়দ আতাউর রহমান, সৈয়দ নুরুজ্জামান (বাবু), সৈয়দ এনায়েত হোসেন, ডাসার প্রেসক্লাবের সভাপতি সৈয়দ রাকিবুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহারিয়ার তুহিন, যুগ্ম-সাধারণ সম্পাদক শরীফ শাওন, দিদার সরদার প্রমুখ।
এসময় খেলার আয়োজক কমিটির প্রধান সৈয়দ মোকাররম হোসেনকে সকলে ধন্যবাদ জানান এধরনের খেলা আয়োজন করার জন্য। খেলায় অংশগ্রহণকারীরা ডাসারে নিয়মিত বিভিন্ন ধরনের খেলার আয়োজন করার দাবী জানান সংশ্লিষ্ট কতৃপক্ষের কাছে।
এ ক্যটাগরির আরো খবর..