× Banner
সর্বশেষ
পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ শার্শায় পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক-২ শ্যামনগরে সুন্দরবন সচেতনতায় আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সঙ্গে এয়ারবাসের ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নে আন্তর্জাতিক সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী হামের টিকা কেন দেওয়া হয়নি, তা খতিয়ে দেখা হবে – প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সরকারি স্থাপনায় সোলার প্যানেল স্থাপনে ডিসিদের নির্দেশ বিদ্যুৎ মন্ত্রীর যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

ঠাকুরগাঁওয়ে ৫ ভুয়া ডিবি পুলিশ আটক

admin
হালনাগাদ: শুক্রবার, ৮ জুলাই, ২০১৬

আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়ন থেকে পাঁচ ভুয়া ডিবি পুলিশকে আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুরে ওই ইউনিয়নের বুড়িহাট থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো: দেবীগঞ্জ থানার দন্ডপাল গ্রামের আব্দুল কাদেরের ছেলে মনিরুজ্জামান মনির (৩৮), একই থানার লোহাগাড়া গ্রামের সোলেমান আলী ছেলে মোশারফ হোসেন (২২), যনমন্ডল গ্রামের মতিয়ার রহমানের ছেলে মোস্তফা কামাল (২৬), শান্তিনগর গ্রামের আশরাফ আলমের ছেলে সুনাঙ্গির হোসেন (২৬) ও শান্তিনগর গ্রামের চানমিয়ার ছেলে রুস্তম আলী (২৩)।

এলাকাবাসী সুত্রে জানা গেছে, সদর উপজেলা আউলিয়াপুর ইউনিয়নের বুড়িহাট গ্রামে নিজেদের ডিবি পুলিশ পরিচয়ে লোকজনকে ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি করছিল। এসময় এলাকার লোকজনের বিষয়টি সন্দেহ হলে তাঁরা থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় এবং পাঁচ যুবককে আটক করে ।

ঠাকুরগাঁও সদর থানার ওসি মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..