× Banner
সর্বশেষ
দেশের ৬৪টি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ নির্মাণের পরিকল্পনা -যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী পতিত সরকারের সময়ে নারী ও সংখ্যালঘুদের উপর জুলুম অত্যাচার বর্ণনাহীন -রাশেদ আল মাহমুদ তিতুমীর- চিড়িয়াখানা দর্শনার্থীদের জন্য আধুনিক ও মানসম্মত সেবা প্রদান করতে হবে -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী দুর্নীতির অভিযোগে আফাআউস এর মমতাজুলকে অপসারণ গর্ভবতীরাও হামের ঝুঁকিতে, সতর্ক থাকতে বললেন চিকিৎসকরা শিকলে বন্দি জীবন কাটছে বনলতার, নিরুপায় পরিবার  জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র কৌশলগত সমঝোতা সই বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৫০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ উদ্ধার সংস্কৃতি কর্মীদের জন্য বিশেষ কল্যাণ কার্ড চালুর উদ্যোগ গ্রহণ করা হবে – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী শার্শায় ডিবির অভিযানে ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী আটক

নিউজ ডেক্স

ট্রাক চাপায় নোবিপ্রবি ছাত্রের মৃত্যু

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১
ট্রাক চাপায় নোবিপ্রবি ছাত্রের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীতে  ট্রাক চাপায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

নিহত অজয় মজুমদার (২২) সে বিশ্ববিদ্যালয়ের ১৩ ব্যাচের ইনফরমেশন সাইন্স ও লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ছাত্র এবং  সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়নের বাদল চন্দ্র মজুমদারের ছেলে।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) দুপুর ১টার দিকে সদর উপজেলার সোনাপুর বাস স্ট্যান্ডে এ ঘটনা ঘটে । এদিকে মেধাবী এই শিক্ষার্থীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিশ্ববিদ্যালয় জুড়ে।
প্রত্যক্ষদর্শী জাকের হোসেন জানান, দুপুর ১টার দিকে সোনাপুর বাস স্ট্যান্ডে বাস থেকে নামার সাথে সাথে ঘাতক ট্রাকের চাপায় তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাইজদী শহরের গুডহিল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাহেদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরও বলেন, দুর্ঘটনার পর ঘাতক ট্রাক ও চালক পালিয়ে যায়। অভিযুক্তদের গ্রেফতারে চেষ্টা চালাচ্ছে পুলিশ।


এ ক্যটাগরির আরো খবর..