দিনাজপুর টেস্টি ট্রিট এর খাবার খেয়ে অর্ধশতাধিক নারী পুরুষ অসুস্থ হয়ে দিনাজপুরের বিভিন্ন স্বাস্থ্যসেবা কেন্দ্রে চিকিৎসাধীন ।
ঘটনা সূত্রে অসুস্থ ব্যক্তিদের কাছ থেকে জানা যায়,দিনাজপুর উপশহরে গাক চক্ষু হাসপাতালে একটি অনুষ্ঠানে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের জন্য দিনাজপুর টেস্টি ট্রিট এর খাবার আবেদন করা হয় পরে খাবার খেয়ে অর্ধশতাধিক নারী পুরুষ অসুস্থ হয়ে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল, দিনাজপুর সদর হাসপাতাল ও দিনাজপুর ইসলামিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
উপরোক্ত বিষয়ে টেস্টি ট্রিট এর সাথে কথা বলতে গেলে দায়িত্বরত কনোব্যাক্তিকে পাওয়া যায়নি ।
কোতয়ালী থানার ওসি নুরুনবী ঘটনার সত্যতা নিশ্চৎ করে বলেন ভুক্তভোগিদের লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে ।