× Banner
সর্বশেষ
সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় শিক্ষিকার মৃত্যুতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠান বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সহযোগিতা দেওয়া হবে – পার্বত্য প্রতিমন্ত্রী বেনাপোল পোর্টথানা পুলিশের অভিযানে ৭১ পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুই নারী আটক  কালকিনিতে পারিবারিক কলহে স্ত্রীকে গলাকেটে হত্যা,স্বামী আটক সার নিয়ে কারসাজি করলে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিন – আজাদ র‍্যাবের অভিযানে ১০৪৩ বোতল ভারতীয় নিষিদ্ধ মাদকসহ আটক ৩ বিএনপি সারাদেশে ব্যাপক ত্রাণ কার্যক্রম পরিচালনা করেছে – প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন দেশে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু পাইকগাছায় ঐতিহ্যবাহী গ্রামীণ সাঁতার ও হাঁস ধরা প্রতিযোগিতা অনুষ্ঠিত

বেনাপোল সীমান্তে টায়ারের মধ্য থেকে ৪০০ বোতল ফেনসিডিল উদ্ধার 

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২০

মোঃ মাসুদুর রহমান শেখ, বেনাপোলঃ যশোরের বেনাপোল সীমান্ত থেকে অভিনব কায়দায় টায়ারের মধ্যে করে পাচারের সময় পরিত্যক্ত অবস্থায় ৪০০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
সোমবার (২৭ জুলাই) রাতে বেনাপোল পোর্ট থানার ছোটআঁচড়া গ্রামের মন্দির সড়কের পাশ থেকে এ ফেনসিডিলের চালানটি উদ্ধার হয়।
তবে এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি সদস্যরা।
৪ ৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ সেলিম রেজা জানান, গোপন সংবাদে জানা যায়, পাচারকারীরা ভারত থেকে বিপুল পরিমাণ ফেনসিডিলের একটি চালান এনে ছোটআঁচড়া মন্দির সড়কের পাশে টায়ারের ভেতরে করে অভিনব কায়দায় পাচার করছে।
এমন সংবাদে সেখানে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৪০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। উদ্ধারকৃত ফেনসিডিল ব্যাটালিয়নের পাঠানো হবে বলে তিনি জানান।


এ ক্যটাগরির আরো খবর..