× Banner
সর্বশেষ
দিল্লি বিক্ষোভের পর মোদি সরকারের কাছে রাহুল গান্ধীর ৫ দফা দাবি ইরান যুদ্ধের পেছনে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার: পেন্টাগন প্রধান কোটালীপাড়ায় রুদ্রিকা দে রিংকি’র অন্নপ্রাশন ও ভাগবত পাঠ অনুষ্ঠিত আজ বিশ্ব মস্তিষ্ক দিবস (World Brain Day), জেনে নিন মানিসক স্বাস্থ্য ভালো রাখার টিপস ১৭ জেলার নদীবন্দরে ঝড়ের সতর্কতা, দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস আজ বুধবার (২২ জুলাই) আপনার রাশিফলে কী রয়েছে আজ ২২ জুলাই  বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ সড়ক দুর্ঘটনায় প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান সেতুমন্ত্রীর রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে – আইনমন্ত্রী

ঝিনাইদহে পূবালী ব্যাংকের সিঁড়িতে গ্রাহকের টাকা ছিনতাইয়ের ঘটনায় আটক ৩

admin
হালনাগাদ: রবিবার, ৫ জুন, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহে পূবালী ব্যাংকের সিঁড়িতে গ্রাহককে গুলি করে ১০ লাখ ৮ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ। সেসময় তাদের কাছ থেকে ৫০ হাজার টাকা ও ২টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

আটকৃতরা হলো, যশোর চৌগাছা উপজেলার কাদবিলা গ্রামের আব্দুল জলিল সর্দ্দারের ছেলে সুজন হোসেন, ঝিনাইদহ শহরের ব্যাপারী পাড়ার দেলোয়ার হোসেনের ছেলে ইমরাম হোসেন ও তার স্ত্রী রত্না খাতুন। রবিবার ভোররাতে ঝিনাইদহ শহরের ব্যাপারীপাড়া ও টিভি রিলে সেন্টার এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

ঝিনাইদহ সদর থানার ওসি হাসান হাফিজুর রহমান জানান, গত ২৯ মে সকাল ১০ টার দিকে শহরের পুবালী ব্যাংকের সিড়ির মধ্যে দুর্বৃত্তরা গুলি করে এক ব্যবসায়ীর ১০ লাখ ৮ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায়। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে এক নারী সহ ৩ জনকে আটক করে। পুলিশের কাছে তারা টাকা লুটের ঘটনা স্বীকার করেছে।

উল্লেখ্য, ২৯ মে ঝিনাইদহ শহরের রেজাউল ফিলিং স্টেশনের ম্যানেজার হাসানুল ফারুক ব্যাংক্টে টাকা জমা দেওয়ার জন্য ব্যাগে করে টাকা নিয়ে সিড়ি দিয়ে দোতলায় উঠছিলেন। সেসময় দুবৃত্তরা সিড়ির মধ্যে হানা দিয়ে তাকে গুলি করে ১০ লাখ ৮ হাজার টাকা ছিনতাই করে করে নিয়ে যায়।


এ ক্যটাগরির আরো খবর..