× Banner
সর্বশেষ
ইইউ পর্যবেক্ষক মিশনের চূড়ান্ত প্রতিবেদন স্পিকারের কাছে হস্তান্তর জাতিসংঘে সরকারের ভিশন তুলে ধরছেন বাংলাদেশের কূটনীতিকরা জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটির মেয়াদ সংসদে ৩০ দিন নির্ধারণ করা হয়েছে পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল হরিনগর ও পূর্ব মীরগাং সরকারি বিদ্যালয় কোটালীপাড়ায় সম্পত্তির লোভে এতিম শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ স্বাবলম্বী করতে ৭৮ জন বাক ও শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তিকে সেলাই মেশিন দিয়েছে ব্র্যাক ব্যাংক বাণিজ্যমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক এশিয়ান বিচ গেমসে ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রধানমন্ত্রী আগমনে প্রস্তুত শার্শার উলাশী জিয়া খাল

জেলে আইনজীবী পলাশ হত্যায় বিবাদীদের দায়িত্ব অবহেলা কেন অবৈধ ঘোষণা হবেনা

Kishori
হালনাগাদ: বুধবার, ৮ মে, ২০১৯

পঞ্চগড় জেলে আইনজীবী হত্যাঃ আজ মহামান্য হাইকোর্টের মাননীয় বিচারপতি জনাব শেখ হাসান আরিফ ও বিচারপতি জনাব রাজিক আল জলিল সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ পঞ্চগড় জেলে আইনজীবী পলাশ কুমার রায়কে পুড়িয়ে হত্যায় পঞ্চগড় জেল সুপার সহ অন্যান্য বিবাদীদের দায়িত্ব অবহেলা কেন অবৈধ ঘোষণা করা হবে না এই মর্মে রুল জারী করা করেছেন।

আইনজীবী পলাশ কুমার রায়কে পুড়িয়ে হত্যার অভিযোগ তদন্ত করতে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, পঞ্চগড়কে আদেশপ্রাপ্তির ৩০ দিনের মধ্যে মহামান্য হাইকোর্টে জুডিশিয়াল তদন্ত রিপোর্ট জমা দিতে নির্দেশ দেয়া হয়েছে। একই সাথে এস,পি ও জেল সুপার, পঞ্চগড়কে উক্ত তদন্তে সার্বিক সহায়তা করতে বলা হয়েছে।

আগামী ২৩শে জুন পরবর্তী আদেশের জন্য রাখা হয়েছে। উল্লেখ্য বাংলাদেশ সুপ্রিমকোর্ট এর আইনজীবী ব্যারিস্টার সাইদুল হক সুমনের করা এক রীট মামলায় মহামান্য হাইকোর্ট আজকে এই আদেশ দেন।

আদালতে তিনি নিজে মামলাটি পরিচালনা করেন। তাকে সহায়তা করেন বাংলাদেশ সুপ্রিমকোর্ট এর বিশ জনের অধিক বিজ্ঞ আইনজীবীবৃন্দ।


এ ক্যটাগরির আরো খবর..