জাসদের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মেহেরপুরে কর্মী সমাবেশ, র‌্যালী ও যোগদান অনুষ্ঠান

মেহেরপুর প্রতিনিধিঃ সমাজতন্ত্রের পাশাপাশি জঙ্গীবাদের বিরুদ্ধে আমাদের লড়াই। গণ মানুষের শান্তির প্রয়োজনে সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের লড়াই। নারী পুরুষের সমান অধিকারের জন্য আমরা আমৃত্যু লড়াই করতে প্রস্তুত। নারী পুরুষের সমান অধিকারে তেঁতুল হুজুরদের জিহবায় জল আসে। সেই তেঁতুল হুজুরদের বিরুদ্ধে আমাদের লড়াই।

বৃহস্পতিবার দুপুরে পৌর কমিউিনিটি সেন্টার মিলনায়তনে জাসদের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা জাসদের কর্মী সমাবেশ ও যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি।
কর্মী সমাবেশের আগে তিনি সকাল ১০টায় মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।

মেহেরপুর জেলা জাসদের সভাপতি ওমর আলীর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য ও যুগ্ম সাধারণ সম্পাদক নাদের চৌধুরী ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবদুল আলীম স্বপন, সদস্য রোকনুজ্জামান রোকন, মির্জা মোঃ আনোয়ারুল হক, মোহাম্মদ আবদুল্লাাহ, সবেদ আলী, গোলাম মহসিন, রফিকুল আলম ,মেহেরপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক মাহাবুব চান্দু প্রমুখ। এর আগে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যলীি বের করা হয়। পৌর কমিউনিটি সেন্টার প্রাঙ্গণ থেকে শুরু করে র‌্যলীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।