× Banner
সর্বশেষ
সততা চর্চায় উদ্বুদ্ধ করতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন পাইলট প্রকল্পে ৯৯ হাজার শিক্ষার্থী পাবেন বিনামূল্যের পাটের স্কুল ব্যাগ সরকারের ইশতেহারের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিবেশ মন্ত্রণালয়ের প্রকল্প পরিমার্জনের উদ্যোগ নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগে এনজিওদের এগিয়ে আসার আহ্বান জ্বালানিমন্ত্রীর ২০২৭ সালের হজে ব্যাকঅ্যাপ আবাসন ১% রাখার অনুরোধ বাংলাদেশের আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে – প্রধানমন্ত্রী পাইকগাছায় সুন্দরবনের প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত  কোটচাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু ধর্ষণে ব্যর্থ হয়ে স্কুলছাত্রীকে হত্যা, ৪ বছর পর যুবকের মৃত্যুদণ্ড দেশে হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু

জাতীয় শিশু দিবস উপলক্ষে বেনাপোল সানরাইজ স্কুলে চিত্রাংকন প্রতিযোগিতা

Kishori
হালনাগাদ: রবিবার, ১৭ মার্চ, ২০১৯

স্টাফ রিপোর্টার বেনাপোলঃসারাদেশের ন্যায় জাতিয় শিশু দিবস উপলক্ষে বেনাপোল সানরাইজ স্কুলের শিক্ষার্থীদের চিত্রাংকন প্রতিযোগিতা হয়।
রোববার সকাল ৯ টার সময় স্কুল চত্বরে ২০০ শিক্ষার্থীদের ভিতর এ প্রতিযোগিতা হয়।
দিঘিরপাড় সানরাইজ স্কুলের সহকারী প্রধান শিক্ষক ইমামুল হক বলেন, জাতীয় শিশু দিবস উপলক্ষে আমাদের স্কুলের ৫টি গ্রুপে চিত্রাংকন প্রতিযোগিতায় ২০০  শিক্ষার্থী অংশগ্রহন করে। ৫ টি গ্রুপের ক. বিভাগের শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধে আত্নসমর্পনের দৃশ্য/ মুক্তিযোদ্ধাদের  বিজয় উল্লাস/ মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রকৃতিক দৃশ্য, খ. বিভাগের শিক্ষার্থীরা শিশু শ্রম/ বঙ্গবন্ধুর ভাষনের দৃশ্য/ গ্রামীন জীবনের দৃশ্য, গ. বিভাগের শিক্ষাথীরা প্রাকৃতিক দৃশ্য / শহীদ মিনার/ স্মৃতি সৌধ, ঘ. বিভাগের শিক্ষার্থীরা জাতীয় পাতাকা / জাতীয় ফুল / ফুল, পাখি লতা পাতা, ঙ. বিভাগে যেমন খুশি তেমন আঁক এর পর চিত্রাংকন করে। উভয় বিভাগ থেকে তিনজন শিক্ষার্থীকে শ্রেষ্ট চিত্রাংকন প্রতিযোগি হিসাবে মোট ১৫ জন শিক্ষার্থীকে নির্বাচন করা হবে, এবং পুরস্কার দেওয়া হবে। বাকি শিক্ষার্থীদের সান্তনা পুরস্কার দেওয়া হবে।
এসময় উপস্থিত ছিলেন, বেনাপোল সানরাইজ স্কুলের সভাপতি আজিম উদ্দিন গাজী, সহসভাপতি আব্দুল হক খোকন, মহিদুল ইসলাম, আখতার হোসাইন বিপ্লব প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..