× Banner
সর্বশেষ
সেনেগালে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের তথ্য শেয়ার করলেন প্রতিমন্ত্রী রামেক হাসপাতালে হেনস্তার প্রতিবাদে ২৪ ঘণ্টার কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা জাতীয় পর্যায়ে যথাযোগ্য মর্যাদায় রবীন্দ্র ও নজরুল জন্মবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষ্যে গৃহীত কর্মসূচি আকস্মিকভাবে কেন্দ্র পরিদর্শনে যেতে পারেন শিক্ষামন্ত্রী, গন্তব্য গোপন রোহিঙ্গাদের প্রত্যাবাসনে জাপানের সহযোগিতা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবারও পরিবর্তন আসছে পুলিশের ইউনিফর্মে এসএসসি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ১৮ লাখের বেশি শিক্ষার্থী যুক্তরাষ্ট্র–ইরান উত্তেজনা: হুমকি, অবরোধ আর আলোচনার টানাপোড়েন আজ ২১ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২১ এপ্রিল (মঙ্গলবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

ডেস্ক

জাতীয় সংসদে কাগজ দেখে বক্তব্য না দেওয়ার আহ্বান স্পিকারের

Kishori
হালনাগাদ: রবিবার, ১৫ মার্চ, ২০২৬
দেখে বক্তব্য না দেওয়ার আহ্বান

জাতীয় সংসদে কাগজ দেখে বক্তব্য না দেওয়ার আহ্বান জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেছেন, সংসদের প্রচলিত রেওয়াজ অনুযায়ী সদস্যদের নোট দেখে নয়, সরাসরি বক্তব্য দেওয়ার অভ্যাস গড়ে তোলা উচিত।

রোববার (১৫ মার্চ) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নেওয়ার সময় জামায়াতের সংসদ সদস্য মাসুদ বিন সাঈদী ও ইসলামী আন্দোলনের সংসদ সদস্য অলি উল্লাহকে উদ্দেশ্য করে তিনি এ মন্তব্য করেন।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদ সদস্য মাসুদ বিন সাঈদীকে উদ্দেশ্য করে বলেন, “বিনয়ের সঙ্গে দৃষ্টি আকর্ষণ করছি। সংসদ সদস্যদের না দেখে বক্তব্য দেওয়ার অভ্যাস করুন। নোট রাখতে পারেন, একবার তাকিয়ে নিয়ে হাউজের দিকে তাকিয়ে বক্তব্য রাখবেন—এটাই আশা করি, এটাই সংসদের রেওয়াজ।”

অপরদিকে ইসলামী আন্দোলনের সংসদ সদস্য অলি উল্লাহকে উদ্দেশ্য করে স্পিকার বলেন, “আপনিও আপনার পূর্ববর্তী বক্তার মতো দেখে দেখে পড়েছেন। সংসদে এটা অ্যালাউড না। সংসদে না দেখে বলার অভ্যাস করুন। এটা সংসদের রেওয়াজ, সবারই তা মান্য করা উচিত।”

এর আগে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে এই দুই সংসদ সদস্য কাগজ দেখে পুরো বক্তব্য পাঠ করেন।

প্রসঙ্গত, সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী লিখিত বক্তব্য পাঠ করার আগে স্পিকারের পূর্বানুমতি নেওয়ার বিধান রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..