× Banner
সর্বশেষ
আসন্ন ঈদুল আজহায় নতুন বাসভাড়া কার্যকর হবে – প্রধানমন্ত্রীর উপদেষ্টা এক রাতে ৭ জনকে গলা কেটে হত্যা নওগাঁ ও কক্সবাজারে জাতীয় ক্যান্সার হাসপাতালের উপ-পরিচালককে কুপিয়ে জখম, ৫ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব শিক্ষামন্ত্রীর নির্দেশে কড়া ব্যবস্থাপনায় সাতক্ষীরায় এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত সেনেগালে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের তথ্য শেয়ার করলেন প্রতিমন্ত্রী রামেক হাসপাতালে হেনস্তার প্রতিবাদে ২৪ ঘণ্টার কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা জাতীয় পর্যায়ে যথাযোগ্য মর্যাদায় রবীন্দ্র ও নজরুল জন্মবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষ্যে গৃহীত কর্মসূচি আকস্মিকভাবে কেন্দ্র পরিদর্শনে যেতে পারেন শিক্ষামন্ত্রী, গন্তব্য গোপন রোহিঙ্গাদের প্রত্যাবাসনে জাপানের সহযোগিতা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবারও পরিবর্তন আসছে পুলিশের ইউনিফর্মে

মধুখালী প্রতিনিধি

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষ্যে মধুখালীতে র‌্যালি আলোচনা সভা ও অগ্নিকান্ড মহড়া অনুষ্ঠিত

ACP
হালনাগাদ: বুধবার, ১১ মার্চ, ২০২৬
জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষ্যে মধুখালীতে র‌্যালি আলোচনা সভা ও অগ্নিকান্ড মহড়া অনুষ্ঠিত

“দুর্যোগ প্রস্তুতিতে লড়ব-তারুণ্যের বাংলাদেশ গড়ব” প্রতিপাদ্য নিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষ্যে ফরিদপুরের মধুখালীতে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ ও উপজেলা প্রশাসনের আয়োজনে র‌্যালি আলোচনা সভা ও অগ্নিকান্ড মহড়া অনুষ্ঠিত হয়েছে।

১০ মার্চ ২০২৬খ্রি, মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে উপজেলা চত্বর প্রদক্ষিণ করে যথা স্থানে শেষ হয়। র‌্যালি পরবর্তী উপজেলা চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশনা জাহানের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল আউয়াল আকনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য প্রফেসর ডঃ মোঃ ইলিয়াস মোাল্যা।

এ সময় আরো বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মাহাবুব ইলাহী, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ কেএম তানজির নাঈম,কামারখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রাকিব হোসন চৌধুরী ইরান, মধুখালী পৌর জামায়াতে আমীর মোঃ রেজাউল করিম। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা দুর্যোগ ব্যাবস্থাপনা কর্মকর্তা বিপুল কুমার মালাকার সহ প্রমুখ।

অনুষ্টানে বাগাট ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মতিয়ার রহমান খাঁন , মধুখালী বাজার বণিক সমিতির সাধারন সম্পাদক মোঃ কামরুজ্জামান মিন্টু সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন । আলোচনা পরবর্তী মধুখালী ফায়ার সার্ভিস স্ট্রেশন ইনচার্জ মোঃ রাশেদুল আলমের সার্বিক পরিচালনায় অগ্নিকান্ড মহড়া প্রদর্শন করেন মধুখালী ফায়ার সার্ভিস স্ট্রেশনের একটি চৌকসদল।


এ ক্যটাগরির আরো খবর..