× Banner
সর্বশেষ
২০ আগস্ট নতুন রাষ্ট্রপতি নির্বাচন, তফসিল ঘোষণা কমিশনের শিকলমুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ঢাকায় মহাসমাবেশসহ কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় ঐক্য জোট সচিবালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন সূর্যের পৃষ্ঠে লুকিয়ে ছিল যে রহস্য বোরকাপরা নারীর ইশারায় থামে বাস, ২০ মিনিটে ৫৭ লাখ টাকা লুট লালবাগ কেল্লা পরিদর্শন করলেন মার্কিন নৌ কমান্ডার বিতর্কিত সেই পরিকল্পনার জন্য ক্ষমা চাইলেন ফিফা সভাপতি দেশের সব নাগরিকের মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে সরকার : স্বাস্থ্য প্রতিমন্ত্রী জেরুজালেম ইস্যুতে ঐক্যবদ্ধ হতে জর্ডানে মুসলিম দেশগুলোর বৈঠক

জঙ্গিরা অস্ত্র কিনতে ফেসবুক ব্যবহার করছে

admin
হালনাগাদ: শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৬

আন্তর্জাতিক ডেস্ক: ইসলামিক স্টেট (আইএস) ও আল-কায়েদাসহ বিশ্বের অন্য জঙ্গিগোষ্ঠীগুলো অস্ত্র কিনতে ফেসবুক ব্যবহার করছে। বলা হয়েছে, ফেসবুকসহ অন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে অস্ত্র চোরাচালানকারীদের সঙ্গে যোগাযোগ গড়ে তুলছে জঙ্গিরা।

টাইমস অব ইন্ডিয়া অনলাইনের এক খবরে বৃস্পতিবার এ তথ্য জানানো হয়েছে।

এক অনুসন্ধানী প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মিরর জানিয়েছে, ফেসবুকের মতো সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে অ্যান্টি-এয়ারক্রাফট রকেট, অস্ত্র-গোলাবারুদ, অস্ত্র তৈরির সরঞ্জাম এবং কৌশলপত্রও কিনছে আল-কায়েদা এবং আইএস।

ফেসবুকের একটি পেজে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিনতে দর কষাকষির তথ্য পেয়েছে ডেইলি মিরর। এতে ম্যানপ্যাড কেনার কথা বলা হয়েছে। ম্যানপ্যাড অর্থাৎ মানুষ ব্যবহার করতে পারে- এমন ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা। এ ধরনের ৬৭ হাজার ডলারের অস্ত্র কেনাবেচার কথা হয়েছে।

অস্ত্র বিক্রির সঙ্গে সিরিয়ার বিদ্রোহীগোষ্ঠী জড়িত। এসব অস্ত্র সহজেই চলে যাচ্ছে আইএসের মতো ভয়ংকর জঙ্গিগোষ্ঠীর হাতে।

ফেসবুক ব্যবহার করা হচ্ছে চাহিদা জানানো এবং জোগান দেওয়ার ক্ষেত্র হিসেবে। বিভিন্ন সময় পোস্ট দেওয়া হচ্ছে ফেসবুকে। যা থেকে প্রয়োজনীয় অস্ত্র কিনে নিচ্ছে জঙ্গিরা।


এ ক্যটাগরির আরো খবর..