× Banner
সর্বশেষ
ডিজিটাল প্ল্যাটফর্মকে একটি নিয়ম-নীতি ও শৃঙ্খলার মধ্যে আনা জরুরি – তথ্যমন্ত্রী শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে এসএসসি, ডিসেম্বরেই সব পরীক্ষা শেষ করার পরিকল্পনা সরকারের নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃত্যু প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের দশম সভা মধুখালীতে স্বাস্থ্যসচেতনতা বাড়াতে দুইদিনব্যাপী শারীরিক ব্যায়াম প্রশিক্ষণ, শেষে সনদ বিতরণ চিকিৎসাধীন প্রবাসী বাংলাদেশিদের খোঁজ নিলেন রাষ্ট্রদূত গাজীপুরের টঙ্গীতে ঘর থেকে ছেলের, রেললাইন থেকে বাবার মরদেহ উদ্ধার সাবেক শিক্ষা উপমন্ত্রী গোলাম সারোয়ার মিলন মারা গেছেন বিমানের ৩৪ হাজার টন তেল নিয়ে চট্টগ্রাম বন্দরে জাহাজ ‘শিং তং ৭৯৯’ খাল খনন কর্মসূচি কৃষকদের ভাগ্য উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ – পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ছাত্রদল নেতার ঘাতকদের কঠোর শাস্তির দাবি বিএনপির

admin
হালনাগাদ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৫

বিশেষ প্রতিবেদকঃ ভোলার চরফ্যাশন উপজেলা ছাত্রদলের সভাপতি  মো. আবদুর রাজ্জাককে নৃশংসভাবে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি’র মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন।

শনিবার আওয়ামী লীগের সন্ত্রাসীরা  মো. আবদুর রাজ্জাককে  হত্যা করেছে বলে দাবি করে  রোববার দেয়া এক বিবৃতিতে ড. আসাদুজ্জামান রিপন দেশের চলমান রাজনৈতিক, সামাজিক ও আইন-শৃঙ্খলা পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, যখন দেশের মানুষ পরিবার পরিজনদের নিয়ে পবিত্র ঈদ-উল-আজহা পালন করছে ঠিক  সেই মুহূর্তেও সরকারের দলীয়  পেটুয়া বাহিনী দিয়ে বিএনপির নেতা-কর্মীদের হত্যা, নির্যাতন  থেকে বিরত না থেকে মানুষ হত্যা করে তারা ঈদ উদ্যাপন করছে।

তিনি আরো বলেন,  বিরোধী নেতা-কর্মীদের অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে  গ্রেফতার নির্যাতন নিত্যদিনের রুটিন ওয়ার্কে পরিণত করেছে। হত্যা,  গ্রেফতার, নির্যাতন বন্ধ করে  দেশে স্বাভাবিক গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার জোর দাবি জানান তিনি ।বিএনপি’র মুখপাত্র ড. রিপন,  মোঃ রাজ্জাকের হত্যাকারী আওয়ামী সন্ত্রাসীদের অবিলম্বে  গ্রেফতার করে  দৃষ্টান্তমূলক শাস্তিরও  জোর দাবি জানান এবং আত্মার মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।


এ ক্যটাগরির আরো খবর..