× Banner
সর্বশেষ
দুর্ঘটনায় আহত উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ শংকরের চিকিৎসার দায়িত্ব নিল সরকার জুড়িকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ, প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা শ্রমমন্ত্রীর শ্যামনগরে বর্ণিল সাজে বাংলা নববর্ষ পালিত বাংলাদেশ দূতাবাসের আয়োজনে টোকিওতে পহেলা বৈশাখ উদ্‌যাপন বন্ধ হয়ে গেছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার মাদারীপুরের ডাসারে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ  উদযাপিত গত দেড় দশক পরে এবার শান্তিপ্রিয় সুশৃংখল বর্ষবরণ -শিল্পমন্ত্রী কোটালীপাড়ায় বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন আগামী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে -স্বাস্থ্যমন্ত্রী প্রতিটি সম্প্রদায়ের কৃষ্টি ও সংস্কৃতি আমাদের জাতীয় ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ -পার্বত্যমন্ত্রী

চেয়ারম্যান প্রার্থী পদ নিয়ে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১

admin
হালনাগাদ: শুক্রবার, ৮ এপ্রিল, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সদরের পদ্মাকর ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী পদ নিয়ে আওয়ামী লীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এ সংঘর্ষে আকামীর (৫০) নামের একজন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ২০ জন। আহতদেরকে ঝিনাইদহ সদর হাসপাতাল ও মাগুরা সহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

আজ সকাল ৭ টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

ঝিনাইদহ থানার ওসি হাসান হাফিজুর রহমান জানান, জেলা সদরের পদ্মাকর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী পদ নিয়ে বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা বিকাশ চন্দ্র বিশ্বাস ও আওয়ামী লীগ নেতা নিজামুল গণি লিটুর সমর্থকদের মধ্যে আজ সকাল ৭টার দিকে ছয়াইল গ্রামে সংঘর্ষ বাঁধে। দেশীয় অস্ত্র শস্ত্র ঢাল-ফালা বল্লম নিয়ে লিপ্ত হওয়া এ সংঘর্ষে কমপক্ষে ২০জন আহত হয়।

আহতদেরকে ঝিনাইদহ সদর হাসপাতালে আনা হলে ছয়াইল গ্রামের বেলাত আলী মীরের ছেলে আকা মীরকে কর্তব্যরত ডাক্তাররা মৃত বলে ঘোষণা করে। অন্যান্য আহতদেরকে উদ্ধার করে ঝিনাইদহ-মাগুরা হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..