× Banner
সর্বশেষ
গণঅভ্যুত্থানের চেতনায় জুলাই সনদ বাস্তবায়ন করবে সরকার – মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী নতুন বাংলাদেশের পথচলা শুরু হবে জুলাই স্মৃতি জাদুঘর থেকে – অধ্যাপক ইউনূস জুলাইয়ের চেতনায় বৈষম্যহীন ও মানবিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে হবে – তথ্যমন্ত্রী ভারতে পাচারের সময় বেনাপোল কাস্টমসে স্বর্নবারসহ পাসপোর্টধারী আটক লাল টেলিফোনে শেখ হাসিনার কল রেকর্ড শুনলেন প্রধানমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থান অনুষ্ঠান বয়কট করে অডিটোরিয়াম ত্যাগ করলেন এনসিপি নেতারা প্রতি উপজেলায় জুলাই শহীদদের নামে প্রতিষ্ঠান তৈরি হবে – তথ্য প্রতিমন্ত্রী ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য – প্রধানমন্ত্রী হঠাৎ মেয়ে থেকে ছেলে হয়েছে কেয়া আক্তার, বাড়িতে উৎসুক জনতার ভিড় জুলাই স্মৃতি জাদুঘর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের জীবন্ত দলিল – সংস্কৃতিমন্ত্রী

চলতি অর্থ বছরে ডিএসই থেকে রাজস্ব বেড়েছে ৬০ শতাংশ

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০১৮

নিউজ ডেস্কঃ   দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে চলতি ২০১৭-১৮ অর্থবছরের প্রথম ছয় মাসে সরকারের রাজস্ব বেড়েছে ৬০ শতাংশের বেশি।

ডিএসই সূত্রে জানা গেছে, আলোচ্য সময়ে ডিএসই সরকারি কোষাগারে ১৪২ কোটি ৪৮ লাখ টাকা জমা প্রদান করেছে। এর আগের বছরের একই সময়ে যা ছিল ৮৮ কোটি ৭৫ লাখ টাকা।

সেই হিসাবে এই ছয় মাসে ডিএসইর রাজস্ব আদায় বেড়েছে ৫৩ কোটি ৭৩ লাখ টাকা বা ৬০ দশমিক ৫৪ শতাংশ।

ডিএসইর হিসাবে, চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে সদস্য প্রতিষ্ঠানগুলো থেকে রাজস্ব এসেছে ১০৩ কোটি ৪৮ লাখ টাকা, যা আগের বছরে একই সময়ে ছিল ৬৭ কোটি ৩৮ লাখ টাকা।

সেই হিসাবে প্রতিষ্ঠানগুলো থেকে ডিএসইর আয় বেড়েছে ৩৬ কোটি ১০ লাখ বা ৫৩ দশমিক ৫৭ শতাংশ।

এই ছয় মাসে উদ্যোক্তা পরিচালক ও প্লেসমেন্ট শেয়ারধারীদের কাছ থেকেও রাজস্ব আদায় ১৭ কোটি ৩৫ লাখ টাকা বা ৮১ দশমিক ১৮ শতাংশ বেড়েছে।


এ ক্যটাগরির আরো খবর..