কুমিল্লায় খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

বিশেষ প্রতিবেদকঃ  কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে পেট্রোলবোমা হামলায় সাত বাসযাত্রী নিহতের ঘটনায় বিএনপি চেয়ারপারসনসহ ৪৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

কুমিল্লা জেলা জজ আদালতে মঙ্গলবার সকালে অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জয়নব বেগম এ আদেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নাজমুস সাদাত জানান, ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ভোরে ২০ দলীয় জোটের অবরোধের সময় উপজেলার জগমোহনপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি বাস পেট্রোলবোমা ছুড়ে মারে দুর্বৃত্তরা। এতে ৮ জন যাত্রী দগ্ধ হয়ে মারা যান। আহত হয়েছেন ২০ জন যাত্রী। এ ঘটনায় এসআই নুরুজ্জামান বাদী হয়ে দুটি মামলা দায়ের করেন। আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগে একটি মামলা হয়। অপরটি হয় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে। এ দুই মামলায় ৭৭ জনকে আসামি করা হয়। এর মধ্যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ বিএনপির ৬ নেতাকে হুকুমের আসামি করা হয়।

তিনি আরো বলেন, ৭৭ জন আসামির মধ্যে তিনজন মারা গিয়েছে। ৫ জনকে চার্জশিট থেকে বাদ দেয়া হয়েছে। খালেদা জিয়াসহ অপর ৬৯ জনের বিরুদ্ধে আদালতে গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক ফিরোজ আহমেদ চার্জশিট দাখিল করেন। পরে আদালতে ২০ জন আসামি উপস্থিত থাকায় খালেদা জিয়াসহ বাকি ৫৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।