দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় ১৩ তম বাংলাদেশ

দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় ১৩ তম বাংলাদেশ

দুর্নীতির ধারণা সূচকে (সিপিআই) এ বছর সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকা প্রকাশ করে। এ তালিকায় বাংলাদেশের অবস্থান ১৩তম। বাংলাদেশের স্কোর ছিলো গত বছরের মতো ২৬।
অন্যদিকে, ভালোর দিক থেকে বাংলাদেশের অবস্থান এক ধাপ নেমে ১৪৭তম।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) বেলা ১১টায় বার্লিনভিত্তিক ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) কর্তৃক পরিচালিত এ রিপোর্ট প্রকাশ করে সংবাদ সম্মেলন করেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

ট্রান্সপারেন্সে ইন্টারন্যাশনালের প্রতিবেদনে বলা হয়, দুর্নীতির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে ঘাটতি রয়েছে, গত দুই বছরে দেশে দুর্নীতি কমেনি, দুর্নীতি কমাতে উল্লেখযোগ্য ব্যবস্থা নেওয়া হয়নি।

ডেনমার্ক, ফিনল্যান্ড ও নিউজিল্যান্ড, ১৮০ দেশের এ তালিকায় ভালোর দিকে আছে। আর তালিকায় সবচেয়ে নিচে অর্থাৎ সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশ দক্ষিণ সুদান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।