× Banner
সর্বশেষ
বাংলাদেশ সরকারকে ৬ লাখ যক্ষ্মার কিট ও শিশুদের জন্য ওষুধ দিলো যুক্তরাষ্ট্র চট্টগ্রামের জলাবদ্ধতা আগামী ডিসেম্বরের মধ্যেই কমে আসবে – প্রতিমন্ত্রী কোটালীপাড়ায় ‘নতুন কুঁড়ি’ খেলোয়াড় বাছাইয়ের উদ্বোধন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক স্বার্থে আমরা ব্যবহার করতে চাই না – প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতারা শুভেচ্ছা বিনিময় করেছেন ডেনমার্কের রাষ্ট্রদূত কে বাংলাদেশে ডেনিশ বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রীর মধুখালীতে সোনালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন, ডিজিটাল সেবায় নতুন দিগন্ত রাজনৈতিক কারণে দায়ের করা হয়রানিমূলক ২৩৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে – আইনমন্ত্রী মুক্তিযুদ্ধের সংগঠক ও সাবেক মন্ত্রী সুনীল কুমার গুপ্তের প্রয়াণ দিবস আজ

চন্দ্রগঞ্জে দলিল লেখক ও ভেন্ডার কল্যাণ সমিতির উদ্যোগে মুজিববর্ষ উদযাপন

Ovi Pandey
হালনাগাদ: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২০
চন্দ্রগঞ্জে মুজিববর্ষ উদযাপন

তানভীর আহমেদ রিমন, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ বাংলাদেশ দলিল লিখক ও ভেন্ডার কল্যাণ সমিতি চন্দ্রগঞ্জ শাখার উদ্যোগে মুজিব শতবর্ষ উপলক্ষে আলোচনা সভা ও কেককাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, বাংলাদেশ দলিল লিখক ও ভেন্ডার কল্যাণ সমিতি চন্দ্রগঞ্জ শাখার সভাপতি মো. শাহজাহান। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চন্দ্রগঞ্জ থানা কৃষক লীগের সভাপতি এটিএম জাকির হোসেন জাহাঙ্গীর।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আলী হোসেন, চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শিপন খলিফা ও খলিলুর রহমান, দলিল লিখক ও ভেন্ডার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান প্রমুখ।

আলোচনায় বক্তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে স্মৃতিচারণ করেন। এসময় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে বাঙালি জাতি হিসেবে হয়তো এখনো আমরা পাকিস্তানি শাসকগোষ্টির শোষনের যাঁতাকলে পিষ্ট হয়ে থাকতাম। যে মহান নেতার নেতৃত্বে আমরা স্বাধীনতা লাভ করেছি, সেই মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি আজকের এইদিনে গভীর শ্রদ্ধা জানাই। আলোচনা শেষে বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষ উপলক্ষে কেক কাটা হয়।


এ ক্যটাগরির আরো খবর..