× Banner
সর্বশেষ
মেয়র প্রার্থী মফিজুর রহমান সজনের বেনাপোল পৌরবাসীকে নববর্ষের শুভেচ্ছা দুর্ঘটনায় আহত উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ শংকরের চিকিৎসার দায়িত্ব নিল সরকার জুড়িকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ, প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা শ্রমমন্ত্রীর শ্যামনগরে বর্ণিল সাজে বাংলা নববর্ষ পালিত বাংলাদেশ দূতাবাসের আয়োজনে টোকিওতে পহেলা বৈশাখ উদ্‌যাপন বন্ধ হয়ে গেছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার মাদারীপুরের ডাসারে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ  উদযাপিত গত দেড় দশক পরে এবার শান্তিপ্রিয় সুশৃংখল বর্ষবরণ -শিল্পমন্ত্রী কোটালীপাড়ায় বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন আগামী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে -স্বাস্থ্যমন্ত্রী

চট্টগ্রাম- কর্ণফুলী উপজেলা নির্বাচনে মনোনয়ন ফরম নিলেন যারা

admin
হালনাগাদ: সোমবার, ১০ জুলাই, ২০১৭

রাজিব শর্মা,চট্টগ্রামঃ কর্ণফুলী উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী নির্ধারনের প্রক্রিয়া শুরু করেছে সরকারী দল বাংলাদেশ আওয়ামীলীগ। শনিবার বিকেলে নগরীর আন্দরকিল্লায় দক্ষিণ জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে প্রার্থী নির্ধারনের এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী দলীয় ফরম সংগ্রহ করেন।

রোববার সকাল ১১টার মধ্যে ফরম গুলো জমা দিতে হবে এবং প্রার্থীদের কাছ থেকে সাক্ষাৎকার নেয়া হবে বলে বর্ধিত সভায় উপস্থিত কয়েকজন সিনিয়র নেতৃবৃন্দ জানিয়েছেন। বর্ধিত সভায় দক্ষিণ জেলা আওয়ামীলীগের সভাপতি মোছলেম উদ্দীন আহমদ, সাধারণ সম্পাদক মফিজুর রহমানসহ কর্ণফুলী উপজেলার সর্বস্থরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে দক্ষিন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, শনিবার বিকেলে দলীয় কার্যালয়ে কর্ণফুলী উপজেলা পরিষদ নির্বাচনের দলীয় প্রার্থী নির্ধারনে স্বতস্পূর্তভাবে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলা চেয়ারম্যান পদে ৪জন, ভাইস চেয়ারম্যান পদে ৬জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২জন প্রার্থী দলীয় ফরম সংগ্রহ করেছেন।

রোববার ১১টার মধ্যে ফরম জমা দিতে হবে এবং যাদের ফরম পাওয়া যাবে এদের সাক্ষাৎকার নেয়া হবে। যাচাই বাছাই শেষে তিন পদে সংক্ষিপ্ত তালিকাটি কেন্দ্রে পাঠানো হবে। কেন্দ্র থেকে চূড়ান্ত ভাবে দলীয় প্রার্থী ঘোষনা করা হবে।

সূত্রে জানা গেছে, উপজেলা চেয়ারম্যান পদে দলীয় ফরম সংগ্রহ করেছেন দক্ষিণ জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ফারুক চৌধুরী, কর্ণফুলী থানা আওয়ামীলীগের সাবেক সভাপতি মোহাম্মদ আলী, দক্ষিণ জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ইসলাম আহমদ, আওয়ামীলীগ নেতা ও চরলক্ষ্যা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী।

উপজেলা ভাইস চেয়ারম্যান পদে দলীয় ফরম সংগ্রহ করেছেন দক্ষিণ জেলা যুবলীগের সহ- সভাপতি দিদারুল ইসলাম দিদার, শিকলবাহা ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারী আবদুল করিম করিম, কর্ণফুলী উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শাহেদুর রহমান শাহেদ, কর্ণফুলী উপজেলা যুবলীগের সহ-সভাপতি মহিউদ্দীন মুরাদ, জেলা যুবলীগের প্রচার সম্পাদক আবদুল মান্নান, কর্ণফুলী উপজেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি হাসমত আলী। মহিলা ভাইস পদে কর্ণফুলী উপজেলা মহিলালীগের সভানেত্রী মোমেনা আকতার নয়ন ও সাধারণ সম্পাদক এবং ইউপি সদস্য বানাজা বেগম নিশি।

যারা দলীয় ফরম জমা দিবেন তাদের কাছ থেকে সাক্ষাৎকার নেয়া হবে এবং তাদের সংক্ষিপ্ত একটি তালিকা কেন্দ্রে প্রেরন করা হবে। কেন্দ্র থেকেই চূড়ান্ত তালিকা প্রকাশ করা হলে দলীয় প্রার্থী হিসেবে বিবেচিত হবে বলে সূত্রে জানা গেছে।

কর্ণফুলী উপজেলা আওয়ামীলীগের সভাপতি সৈয়দ জামাল বলেন, দলীয় ভাবে যাকেই মনোনয়ন দেয়া হবে তার পক্ষেই
তৃণমূলের সকল নেতাকর্মী কাজ করবে।


এ ক্যটাগরির আরো খবর..