× Banner
সর্বশেষ
ইইউ পর্যবেক্ষক মিশনের চূড়ান্ত প্রতিবেদন স্পিকারের কাছে হস্তান্তর জাতিসংঘে সরকারের ভিশন তুলে ধরছেন বাংলাদেশের কূটনীতিকরা জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটির মেয়াদ সংসদে ৩০ দিন নির্ধারণ করা হয়েছে পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল হরিনগর ও পূর্ব মীরগাং সরকারি বিদ্যালয় কোটালীপাড়ায় সম্পত্তির লোভে এতিম শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ স্বাবলম্বী করতে ৭৮ জন বাক ও শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তিকে সেলাই মেশিন দিয়েছে ব্র্যাক ব্যাংক বাণিজ্যমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক এশিয়ান বিচ গেমসে ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রধানমন্ত্রী আগমনে প্রস্তুত শার্শার উলাশী জিয়া খাল

ঘন কূয়াশায় ৯ ঘন্টা বন্ধ থাকার পর- কাওড়াকান্দি-শিমুলিয়া নৌ-রুটে ফেরিসহ নৌযান চলাচল শুরু

admin
হালনাগাদ: শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০১৬

মাদারীপুর প্রতিনিধি।। ঘন কুয়াশার কারণে কাওড়াকান্দি-শিমুলিয়া নৌরুটে ৯ ঘন্টা ফেরিসহ সকল নৌযান চলাচল বন্ধ থাকার পর সকাল পনে ৯ টার দিক শুরু হয়েছে। ফেরি বন্ধ থাকায় ঘাট এলাকায় দূরপাল্লার নৈশকোচসহ শতাধিক যানবাহন আটকে পড়ে প্রচন্ড শীতে যাত্রীরা চরম ভোগান্তি পোহান । ঘাট এলাকায় ৩ শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় আটকে রয়েছে ।

বিআইডব্লিউটিসিসহ একাধিক সূত্রে জানা যায় , বৃস্থপতিবার সন্ধ্যা থেকেই কাওরাকান্দি-শিমুলীয়া নৌরুটে কূয়াশার প্রকোপ রাড়তে শুরু করে।  গত বৃস্থপতিবার রাত সোয়া ১১ টার দিক কূয়ার প্রকোপ তীব্র আকার ধারন করলে এসময় সিগন্যাল বাতি , মার্কিং পয়েন্ট অস্পষ্ঠ হয়ে উঠলে দূর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ । এসময় মাঝ পদ্মায় ৭ টি ফেরিসহ নৌরুটের সকল ফেরি উভয় ঘাটে নোঙ্গর করে রাখা হয় । ফলে ঘাট এলাকায় দূরপাল্লার নৈশকোচসহ ৩ শতাধিক যানবাহন আটকে পড়ে প্রচন্ড শীতে যাত্রীরা চরম ভোগান্তি পোহান ।

শুক্রবার সকাল পনে ৯ টার দিক কূয়াশার প্রকোপ কমলে ফেরি চলাচল স্বাভাবিক হয় ।


এ ক্যটাগরির আরো খবর..