× Banner
সর্বশেষ
মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর কৃষি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশ-সারাওয়াকের কৌশলগত সহযোগিতার উদ্যোগ রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন, বেড়ছে তীব্রতা – নিয়ন্ত্রণে ৮ ইউনিট শার্শার বাগআচড়ায় অতিরিক্ত তেল মুজুদের দায়ে ট্যাস্ক ফোর্সের যৌথ অভিযান সাংবাদিকদের মর্যাদা ও বেতন কাঠামো নিশ্চিত করতে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

নিউজ ডেস্ক

গৌরনদীতে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলণ ॥ হুমকিতে মুক্তিযোদ্ধার বসতঘর

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Freedom-house-danger.jpg

মণীষ চন্দ্র বিশ্বাস, গৌরনদী :  মুক্তিযোদ্ধার বসতঘরের পাশে অবৈধ ড্রেজার বসিয়ে বালু উত্তোলণ করায় হুমকির মুখে পরেছে মুক্তিযোদ্ধার বসতবাড়ি, মাছের ঘের ও আশপাশের স্থাপনা।

বসতবাড়ি ও মাছের ঘের রক্ষায় বালু উত্তোলণ বন্ধের জন্য বুধবার বিকেলে উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেছেন শাহ আলম বেপারী নামের একজন বীর মুক্তিযোদ্ধা। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার পশ্চিম শাওড়া গ্রামের।
ওই মুক্তিযোদ্ধার লিখিত অভিযোগে জানা গেছে, পশ্চিম শাওড়া গ্রামের জনৈক হেলাল চোকদার ও ড্রেজার মালিক হালান সরদার জোরপূর্বক মুক্তিযোদ্ধা শাহ আলম বেপারীর মাছের ঘেরের পাশে অবৈধ ড্রেজার বসিয়ে বালু উত্তোলণ শুরু করেছে। এতে তার (মুক্তিযোদ্ধার) বসতবাড়ি, মাছের ঘের ও আশপাশের স্থাপনা হুমকির মুখে পরেছে।

লিখিত অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুল ইসলাম প্রিন্স জানান, ঘটনাস্থলে চাঁদশী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে পাঠিয়ে বালু উত্তোলণ বন্ধ করা হয়েছে। পাশাপাশি ড্রেজার সরিয়ে নিতে বলা হয়েছে। এরপরও কেউ আইন অমান্য করলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য গত ২৭ জুলাই মুক্তিযোদ্ধা শাহ আলম বেপারীর মাছের ঘেরের পাশে অবৈধ ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করতে গিয়ে প্রশাসনের বাঁধার মুখে বালু উত্তোলনে ব্যর্থ হয় হেলাল চোকদার ও ড্রেজার মালিক হালান সরদার। এরপূর্বেও বসতবাড়ির পাশ দিয়ে বালু উত্তোলণ করায় দায়ে অবৈধ ড্রেজার মালিক হালান সরদার কারাভোগ করেছেন। সেই মামলা শেষ হতে না হতেই আবার একই কাজে যুক্ত হয়ে পরছেন ড্রেজার মালিক হালান সরদার।


এ ক্যটাগরির আরো খবর..