× Banner
সর্বশেষ
ইইউ পর্যবেক্ষক মিশনের চূড়ান্ত প্রতিবেদন স্পিকারের কাছে হস্তান্তর জাতিসংঘে সরকারের ভিশন তুলে ধরছেন বাংলাদেশের কূটনীতিকরা জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটির মেয়াদ সংসদে ৩০ দিন নির্ধারণ করা হয়েছে পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল হরিনগর ও পূর্ব মীরগাং সরকারি বিদ্যালয় কোটালীপাড়ায় সম্পত্তির লোভে এতিম শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ স্বাবলম্বী করতে ৭৮ জন বাক ও শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তিকে সেলাই মেশিন দিয়েছে ব্র্যাক ব্যাংক বাণিজ্যমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক এশিয়ান বিচ গেমসে ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রধানমন্ত্রী আগমনে প্রস্তুত শার্শার উলাশী জিয়া খাল

আগৈলঝাড়ায় অন্ত:স্বত্তা গৃহবধূকে ইউপি সদস্যের মারধর করায় হাসপাতালে ভর্তি

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ১ মার্চ, ২০২০
গৃহবধূকে ইউপি সদস্যের মারধর

অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে :  বরিশালের আগৈলঝাড়ায় ইউপি সদস্য কর্তৃক এক অন্ত:স্বত্তা গৃহবধূকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। গুরুতর অবস্থায় ওই গৃহবধূকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। উল্টো ওই ইউপি সদস্য গৃহবধূর পরিবারের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে।

গৃহবধুর পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার রাজিহার ইউনিয়নের ছোট বাশাইল গ্রামের মতি মিয়ার ছেলে ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য বরকত উল্লাহ গতকাল শনিবার সকালে তুচ্ছ ঘটনার জের ধরে রাজ্জাক বেপারীর বাড়ি গিয়ে রাজ্জাক বেপারী ও তার ছোটভাই স্কুল ছাত্র রাতুল বেপারীকে মারধর করে।

এ সময় রাজ্জাক বেপারীর ৭ মাসের অন্ত:স্বত্তা স্ত্রী কল্পনা বেগম বাধাঁ দিতে গেলে বরকত উল্লাহ তাকেও মারধর করে গুরুতর আহত করে। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইউপি সদস্য প্রভাবশালী হওয়ায় উল্টো রাজ্জাক বেপারীর পরিবারের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।


এ ক্যটাগরির আরো খবর..