গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে ২,৫২৫ জনের দেহে। সুস্থ হয়েছে ২,৫৩৯ জন এবং মৃত্যু বরণ করেছে ৩৫ জন।
আজ সোমবার (৩০ নভেম্বর) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬,৬৪৪ জন। মোট শনাক্ত হলো ৪ লাখ ৬৪ হাজার ৯৩২ জন। এবং মোট সুস্থ হয়েছে ৩ লাখ ৮০ হাজার ৭১১ জন।
এর আগে রোববার (২৯ নভেম্বর) দেশে আরও ১ হাজার ৭৮৮ জনের দেহে করোনা শনাক্ত হয়। এ ছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান আরও ২৯ জন।
গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।





