খোল পাল্টানো নাজমুল হোসেনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

খোল পাল্টানো নাজমুল হোসেনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সূত্র প্রেস বিজ্ঞপ্তি: নাজমুল হোসেন যে, ফ্যাসিস্ট আওয়ামী আওয়ামী লীগের সর্বোচ্চ সুবিধাভোগী দেশদ্রোহী ও প্রতারক। তিনি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ একাধিক মন্ত্রণালয়ের মন্ত্রীবর্গের সাথে অনৈতিক লিয়াজোঁ ও সিন্ডিকেট বজায় রেখে বিভিন্ন সরকারি কার্যক্রমে অবৈধ প্রভাব বিস্তার করেন এবং বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেন।
সোমবার (১০ আগস্ট) ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সম্মেলন কক্ষে নাম প্রকাশে অনিচ্ছুক এক নাগরিক এসব তথ্য প্রকাশ করেন।
গত ফ্যাসিস্ট আমলে পুলিশ নিয়োগ বাণিজ্য, বদলি সংক্রান্ত তদবির এবং বিভিন্ন সরকারি দপ্তরে অবৈধভাবে নিযোগ প্রদানের মাধ্যমে তিনি বিপুল পরিমাণ অর্থ উপার্জন ও সহ আত্মসাৎ করেন। তার জালিয়াতি ও অনিয়মের পরিধি ছিল অত্যন্ত বিস্তৃত। শেখ মুজিবুর রহমানের ওপর রচিত এবং অমিতাভ দেউরি কর্তৃক মূল লিখিত ও সম্পাদিত ‘বঙ্গবন্ধু মানেই স্বাধীনতা’ শীর্ষক বইটির গ্রন্থস্বত্ব ও ক্রেডিট লাইন জালিয়াতির মাধ্যমে পরিবর্তন করে তিনি রাষ্ট্রীয় তহবিলের কোটি কোটি টাকা তসরুপ করেন। এছাড়া ‘বঙ্গবন্ধুর জেলজীবন নিয়ে লেখা ‘৩০৫৩ দিন’ বইটিরও প্রকাশক ও স্বত্ব জালিয়াতির মাধ্যমে তার প্রতিষ্ঠান ‘জার্নি মাল্টিমিডিয়া লিমিটেড’ ও ‘স্বাধীকা পাবলিশার্স’-এর নামে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ প্রমাণিত হয়েছে।
সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে জড়িয়ে নেতিবাচক অপপ্রচার চালিয়ে এবং ‘মায়ের ডাক’ কর্মসূচির বিপরীতে ‘মাযের কান্না’ নামক একটি উদ্দেশ্যপ্রণোদিত অনুষ্ঠান পরিচালনা করে তিনি তৎকালীন ফ্যাসিস্ট আওয়ামী লীগ শাসকগোষ্ঠীর অত্যন্ত বিশ্বস্ত ও আস্থাভাজন ব্যক্তিতে পরিণত হন।
দেশব্যাপী প্রাথমিক বিদ্যালয়সমূহে ‘বঙ্গবন্ধু কর্নার’ (মুজিব কর্নার) প্রকল্পের অন্যতম বিতর্কিত উদ্ভাবক ও কুশীলব হিসেবে তিনি এই দুর্নীতিগ্রস্ত প্রক্রিয়ার মাধ্যমে প্রকল্পের জন্য বরাদ্দকৃত প্রায় ২৯ কোটি টাকার সিংহভাগ অর্থ আত্মসাৎ ও রাষ্ট্রীয় টাকা তসরুপ করেছেন।
এমনকি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারকে পুনরায় ক্ষমতায় পুনর্বাসিত করার লক্ষ্যে এবং রাজনৈতিক নেতা-কর্মীদের সংগঠিত করতে তিনি বিপুল পরিমাণ অর্থ জোগান দিয়েছেন বলে জানা যায়, যা তাকে উক্ত রাজনৈতিক নীল নকশার অন্যতম পরোক্ষ অর্থদাতা হিসেবে চিহ্নিত করে।
গত ৫ই আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে ফ্যাসিস্ট সরকারের পতনের খবর শোনার সাথে সাথেই নাজমুল হোসেন লোকচক্ষুর অন্তরালে চলে যান এবং আর কখনোই অফিসে ফেরেননি। আইনি জটিলতা ও গণরোষ থেকে বাঁচতে তাকে গোপনে দেশ থেকে পালিয়ে যেতে সম্পূর্ণ লজিস্টিক ও প্রশাসনিক সাহায্য করেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি নিজের সুরক্ষার্থে রাষ্ট্রীয় বিপুল পরিমাণ অর্থ অবৈধ উপায়ে নামে-বেনামে বিদেশে পাচার করে সপরিবারে দেশ ত্যাগ করেন।
বর্তমানে তিনি নিজের রাজনৈতিক পরিচয় গোপন করে খোলস পাল্টিয়ে চালাচ্ছেন এবং বিভিন্ন মহলে তদবির করে ঘুরে বেড়াচ্ছেন। দেশের অভ্যন্তরে ও বিদেশে তার নামে-বেনামে অর্জিত সকল অবৈধ সম্পদ ও বিপুল অর্থ অবিলম্বে বাজেয়াপ্ত করা এখন সময়ের দাবি। অন্যথায় এই অর্থ ব্যবহার করে তিনি পুনরায় জননিরাপত্তা বিঘ্নিত করার এবং আওয়ামী লীগকে পুনর্বাসন করার ষড়যন্ত্রে লিপ্ত হতে পারেন।
মেধাস্বত্ব জালিয়াতির বিষয়টি নিয়ে হাইকোর্ট তদন্তের নির্দেশ দিয়েছিলেন এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে রুল জারি করেছিলেন। এছাড়া, লেখক অমিতাভ দেউরীর দায়ের করা স্বাক্ষর জালিয়াতি ও প্রতারণার মামলায় আদালত সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছে এবং নাজমুল ও তার স্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। ইতিপূর্বে দুর্নীতির বিষয়টি সামনে আসার পর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং সংসদীয় কমিটি এ বিষয়ে পৃথক তদন্ত কমিটি গঠন করেছিল।
পেশাগতভাবে নাজমুল হোসেন দীপ্ত টিভির সিনিয়র রিপোর্টার হিসেবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) বিটে কর্মরত ছিলেন, যা তাকে সরকারের নীতি-নির্ধারকদের কাছাকাছি যাওয়ার সুযোগ করে দেয়। অন্যদিকে, তার স্ত্রী শারমিন সুলতানাও একই টেলিভিশন চ্যানেলে সংবাদ পাঠক ও অনুষ্ঠান উপস্থাপক হিসেবে কর্মরত ছিলেন এবং তারা যৌথভাবে মিডিয়াতে মার্কিন বা দেশি প্রচারণার বিপরীতে ফ্যাসিস্ট সরকারের প্রচারণার টুল হিসেবে কাজ করতেন।
ফ্যাসিষ্ট সরকারের অন্যতম দোসর এই দম্পতি সরকার পতনের গভীর ষড়যন্ত্রে লিপ্ত নাজমুল হোসেন
সূত্রসমূহঃ
বঙ্গবন্ধু বিষয়ক বইয়ের মেধাস্বত্ব জালিয়াতি ও তদন্তের নির্দেশ (বাংলা ট্রিবিউন)
বই কেনার নামে দুর্নীতির তেলেসমাতি (প্রথম আলো)
দুটি বইয়ের মেধাস্বত্ব জালিয়াতি ও হাইকোর্টের রুল (ইত্তেফাক)
হাইকোর্টের রায়ের জন্য দিন ধার্য (ঢাকা পোস্ট)
– তিনটি বইয়ের মেধাস্বত্ব চুরি (দেশ রূপান্তর)
স্বাক্ষর জালিয়াতি ও গ্রেফতারি পরোয়ানা (চ্যানেল আই অনলাইন)
চেক প্রতারণায় গ্রেফতারি পরোয়ানা (ঢাকা পোস্ট)

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
SDutta
সংবাদ প্রতিনিধি

SDutta

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।