× Banner
সর্বশেষ
জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে সহযোগিতা আরও সুদৃঢ় করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ আজ ১৬ এপ্রিল (২ বৈশাখ ) বৃহস্পতিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ডিজিটাল রূপান্তর ও তথ্যব্যবস্থা শক্তিশালীকরণের আহ্বান জানাল বাংলাদেশ আজ ২ বৈশাখ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর

খিলক্ষেতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

admin
হালনাগাদ: সোমবার, ২৮ জানুয়ারী, ২০১৯

রাজধানীর খিলক্ষেতে সড়ক দুর্ঘটনায় বুলবুল হোসেন (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো দুজন। গতকাল রোববার রাত আড়াইটার দিকে খিলক্ষেতের ৩০০ ফিট রাস্তায় ওই দুর্ঘটনা ঘটে।

নিহত বুলবুল ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মওগাপাড়া গ্রামের রজব আলীর ছেলে। আহত দুজন হলেন সাগর (২০) ও কামরুল (২২)।

খিলক্ষেত থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. শাহজাহান কবির বলেন, ‘গতকাল রাতে ৩০০ ফিট রাস্তায় একটি সিএনজিচালিত অটোরিকশা দুমড়েমুচড়ে পড়ে আছে—এ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যাই। সেখানে পৌঁছে সিএনজির নিচ থেকে আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করা হয়।’

পরে আহতদের হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ৩টার দিকে চিকিৎসক বুলবুলকে মৃত ঘোষণা করেন। আহত অপর দুজনকে প্রাথমিক চিকিৎসা শেষে ডেন্টাল হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান এএসআই।

কীভাবে এ সড়ক দুর্ঘটনা হয়েছে, তা এখনো জানা যায়নি। সে ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে। বুলবুলের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..