মাদারীপুরে বাসচাপায় কিশোরের মৃত্যু, মেলেনি পরিচয়

মাদারীপুরে বাসচাপায় কিশোরের মৃত্যু, মেলেনি পরিচয়

মাদারীপুরে যাত্রীবাহী বাসচাপায় ১২ থেকে ১৪ বছর বসয়ী এক কিশোরের মৃত্যু হয়েছে। ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার আলমদস্তার এলাকায় শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে, কিশোরের পরিচয় এখনো পাওয়া যায়নি।

মাদারীপুরের মোস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন আল রশিদ জানান, টেকেরহাট বন্দর থেকে মাহিন্দ্রযোগে রাজৈরের দিকে আসতেছিল ওই কিশোর। পেছন থেকে একটি যাত্রীবাহী বাস মাহিন্দ্রকে ধাক্কা দিলে দুমড়েমুচড়ে যায় মাহিন্দ্রটি। এতে ঘটনাস্থলে মারা যায় কিশোর, আহত হয় আরো দুইজন। ভয়ে আহতরা ঘটনাস্থল থেকে সটকে পড়ে। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে প্রেরণ করে হাইওয়ে পুলিশ। এ ব্যাপারে নেয়া হবে আইনগত ব্যবস্থা।

এদিকে নিহতের শরীরের পোশাক দেখে মাদ্রাসাছাত্র হিসেবে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। খবর দেয়া হয়েছে বেশ কয়েকটি মাদ্রাসায়। পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে থানা পুলিশের পাশাপাশি হাইওয়ে পুলিশ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।