× Banner
সর্বশেষ
মেয়র প্রার্থী মফিজুর রহমান সজনের বেনাপোল পৌরবাসীকে নববর্ষের শুভেচ্ছা দুর্ঘটনায় আহত উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ শংকরের চিকিৎসার দায়িত্ব নিল সরকার জুড়িকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ, প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা শ্রমমন্ত্রীর শ্যামনগরে বর্ণিল সাজে বাংলা নববর্ষ পালিত বাংলাদেশ দূতাবাসের আয়োজনে টোকিওতে পহেলা বৈশাখ উদ্‌যাপন বন্ধ হয়ে গেছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার মাদারীপুরের ডাসারে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ  উদযাপিত গত দেড় দশক পরে এবার শান্তিপ্রিয় সুশৃংখল বর্ষবরণ -শিল্পমন্ত্রী কোটালীপাড়ায় বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন আগামী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে -স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

খালেদা জিয়ার রাজনীতি বিষয়ে সরকার হস্তক্ষেপ করবে না – আইনমন্ত্রী

ACP
হালনাগাদ: রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৩
খালেদা জিয়ার রাজনীতি বিষয়ে সরকার হস্তক্ষেপ করবে না

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনীতি বিষয়ে সরকার হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তবে আগামী জাতীয় নির্বাচনে বিএনপি নেত্রী অংশ নিতে পারবেন না বলেও জানিয়েছেন মন্ত্রী।

রোববার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ১৪তম বিজেএস পরীক্ষায় নিয়োগপ্রাপ্ত সহকারী জজদের জন্য আয়োজিত ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, সংবিধান অনুযায়ী বেগম জিয়া নির্বাচন অংশ নিতে পারবেন না। তবে রাজনীতি করবেন কি করবেন না সেটা তার ব্যক্তিগত বিষয়। এক্ষেত্রে সরকার হস্তক্ষেপ করবে না।

আনিসুল হক বলেন, সংবিধানের ৪০১ ধারায় খালেদা জিয়াকে অসুস্থ হিসেবে মুক্তি দেয়া হয়েছে। রাজনীতির কথা তাতে বলা নেই। তবে দণ্ডিত হওয়ায় আইন‌ অনুযায়ী সংসদ নির্বাচনে তিনি অংশ নিতে পারবেন না।


এ ক্যটাগরির আরো খবর..