× Banner
সর্বশেষ
ভ্যালু-বেইজড শিক্ষা, কমিউনিটি সম্পৃক্ততা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ-প্রাথমিক শিক্ষার নতুন অগ্রাধিকার -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী প্রবাসীদের জন্য হয়রানীমুক্ত বিমান সেবা নিশ্চিতে আমরা বদ্ধ পরিকর -বিমান মন্ত্রী ২০২৭ সালের হজে বিমান ভাড়া কমলো ২৪ হাজার ৮৩০ টাকা লক্ষ্মীপুরে সড়ক সংস্কার কাজে দায়িত্বে অবহেলায় ৪ পৌর কর্মকর্তাকে শোকজ প্রবাসী কার্ডধারীদের জন্য ভূমিসেবা সহজ করার নির্দেশ ভূমিমন্ত্রীর  গৃহবধু লামিয়া আত্মহত্যার প্ররোচনার মামলায় শ্বশুর ও দুই ননদ গ্রেফতার ফ্রান্স বাংলাদেশের নির্ভরযোগ্য ও বন্ধুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী ঐক্যবদ্ধ বাংলাদেশ ও মাদকমুক্ত সমাজ গঠনে ক্রীড়ার বিকল্প নেই  -যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আগৈলঝাড়ায় নতুন ইউএনও’র সঙ্গে প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় পরিচ্ছন্নতা কর্মীদের আরও দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে -এলজিআরডি প্রতিমন্ত্রী

খালেদার আবেদন খারিজ করেছেন হাই কোর্ট

admin
হালনাগাদ: রবিবার, ১৫ মে, ২০১৬

নিউজ ডেক্সঃ জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার কার্যক্রম স্থগিত চেয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার করা দুটি আবেদন খারিজ করে দিয়েছেন হাই কোর্ট। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের বেঞ্চ আজ রোববার এই আদেশ দেয়।

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে মামলাটি করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বিচারিক আদালতে মামলাটির কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে আছে। আগামী ১৯ মে খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের জন্য দিন ধার্য করা আছে।
দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বলেন, এই আদেশের ফলে মামলাটির কার্যক্রম চালিয়ে নিতে কোনো বাধা থাকল না। অবশ্য তিনি এও বলেন, এই মামলার কার্যক্রম পরিচালনার জন্য আদালতের কোনো নিষেধাজ্ঞা কখনো ছিল না।


এ ক্যটাগরির আরো খবর..