× Banner
সর্বশেষ
শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল জব্দকৃত চায়না দুয়ারি জাল তনু হত্যা মামলায় জামিনে মুক্তি পেলেন সাবেক সেনাসদস্য হাফিজুর রহমান আইসিসিআর স্কলারশিপ দুই দেশের জনগণের মধ্যে সেতুবন্ধন গড়বে – ভারতীয় হাইকমিশনার দেশে ইমাম, মুয়াজ্জিনসহ ধর্মীয় উপাসনালয়ের আড়াই লাখেরও বেশি ব্যক্তি পাবেন মাসিক সম্মানি যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল – পার্থ মাদারীপুরে জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্থদের সঙ্গে জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা ও ইতালি দূতাবাসের মতবিনিময় নদী দূষণ প্রতিরোধে নারায়ণগঞ্জ ও দক্ষিণ কেরাণীগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযান শিশুর সুপ্ত সম্ভাবনা বিকাশে প্রয়োজন সহায়ক পরিবেশ ও সামাজিক জাগরণ – মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী স্ত্রীকে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড দেশে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু

ক্ষতিগ্রস্তদের অর্থ ফেরত দিতে বাংলাদেশ ব্যাংকের নির্দেশ

admin
হালনাগাদ: সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৬

এটিএম জালিয়াতির ঘটনায় ক্ষতিগ্রস্ত গ্রাহকের অর্থ ফেরত দিতে ইস্টার্ন ব্যাংককে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সাথে এটিএম বুথের নিরাপত্তা নিশ্চিত করতে ইস্টার্ন ব্যাংকসহ সকল তফসিলি ব্যাংকে নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়, শুক্রবার ইস্টার্ন ব্যাংকের ২১ গ্রাহকের হিসাব হতে অর্থ হাতিয়ে নেয় জালিয়াতচক্র। এ ক্ষেত্রে এটিএম বুথে স্কিমিং ডিভাইস লাগিয়ে গ্রাহকের কার্ডের তথ্য, পিন নাম্বার হ্যাক করা হয়। পরে ডুপ্লিকেট কার্ডের মাধ্যমে টাকা উত্তোলন করা হয়।
ক্ষতিগ্রস্ত গ্রাহকরা অভিযোগ করলে বাংলাদেশ ব্যাংক শনিবার পরিদর্শন দল পাঠায়। এতে ব্যাংকটির দায় খুঁজে পায় কেন্দ্রীয় ব্যাংকের পরিদর্শকরা। রবিবার বাংলাদেশ ব্যাংক ইস্টার্ন ব্যাংকে একটি চিঠি দেয়।

চিঠিতে বলা হয়েছে, ৭ ফেব্রুয়ারি থেকে আজ পর্যন্ত যেসব গ্রাহকের অ্যাকাউন্ট থেকে অর্থ হাতিয়ে নেওয়া হয়েছে সকলকে অর্থ ফেরত দিতে হবে। এ ছাড়া এ সকল গ্রাহককে নতুন কার্ড ইস্যু করে দিতে বলা হয়েছে।
চিঠিতে আরও বলা হয়েছে, এখন থেকে এটিএম বুথে নতুন মেশিন স্থাপন কিংবা রক্ষণাবেক্ষণ করার সময় মেরামতকারী ব্যক্তির পরিচয় নিশ্চিত হতে হবে।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহা বলেন, এটিএম বুথের নিরাপত্তা নিশ্চিত করতে ইস্টার্ন ব্যাংকসহ সকল ব্যাংকে চিঠি দেওয়া হয়েছে। এ ছাড়া ক্ষতিগ্রস্ত গ্রাহকের অর্থ ফেরত দিতে ইস্টার্ন ব্যাংককে বলা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..