স্ত্রীকে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

স্ত্রীকে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড
স্ত্রীকে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

নারায়ণগঞ্জের ফতুল্লায় স্ত্রীকে হত্যায় দায়ের করা মামলার রায়ে মোক্তার হোসেন (৫১) নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত দায়রা জজ ৪র্থ আদালতের বিচারক নিভানা খায়ের জেসী আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত মোক্তার হোসেন নারায়ণগঞ্জ সদরের গোগনগর বারিরটেক এলাকার মৃত মোকসেদ আলীর ছেলে।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. আব্দুস সামাদ বলেন, রায় ঘোষণার পর আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।

নারায়ণগঞ্জ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ইকবাল আহমেদ মানিক বলেন, ফতুল্লার কাশিপুর হাজীবাড়ী স্কুল রোড সংলগ্ন মৃত আব্দুল আজিজের মেয়ে ফাতেমা আক্তার রেখাকে বিয়ে করেন মোক্তার হোসেন।

বিয়ের পর তারা ফতুল্লার কাশিপুর এলাকায় বসবাস করতেন। ২০২২ সালের ২০ নভেম্বর রাতে পারিবারিক কলহের জের ধরে ছুরিকাঘাতে ফাতেমা আক্তার রেখাকে হত্যা করে পালিয়ে যান মোক্তার হোসেন।

তিনি আরও বলেন, এ ঘটনায় নিহত ফাতেমা আক্তার রেখার মা সাজেদা বেগম বাদী হয়ে ফতুল্লা থানায় মোক্তার হোসেনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় আদালত ১৩ জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এ রায় ঘোষণা করেছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
ACP
লেখক / প্রতিবেদক

ACP

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।