× Banner
সর্বশেষ
ভোলায় ৫ম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ-ভিডিও ধারণ, তিন কিশোর গ্রেপ্তার টানা ৫ দিন অনশনের পর বিয়ে, তিন মাস পর মিলল মোনিয়ার ঝুলন্ত লাশ শ্যামনগরে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশ ও গণমিছিল জাল দলিলের অভিযোগ-কোটালীপাড়ায় দুই দলিল লেখক সাময়িক বহিস্কার জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে বেনাপোলে বিএনপির আনন্দ র‌্যালি ও সমাবেশ ডাসারে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু গণঅভ্যুত্থানের দুই বছর পুর্তি উপলক্ষে ঝিনাইদহে ১১ দলীয় ঐক্য জোটের গণসমাবেশ শ্যামনগরে ফাইটার ক্যারাতে ক্লাবের বেল্ট প্রদান অনুষ্ঠান নিউটনের আপেলের মতো গণ-অভ্যুত্থান অটোমেটিক পড়েনি – স্বরাষ্ট্রমন্ত্রী ৫ আগস্ট যেভাবে হয়ে উঠল ‘৩৬ জুলাই’

নিজস্ব প্রতিবেদক

শিশুর সুপ্ত সম্ভাবনা বিকাশে প্রয়োজন সহায়ক পরিবেশ ও সামাজিক জাগরণ – মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

ACP
হালনাগাদ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
শিশুর সুপ্ত সম্ভাবনা বিকাশে প্রয়োজন
শিশুর সুপ্ত সম্ভাবনা বিকাশে প্রয়োজন

মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেনশিশুর সুপ্ত সম্ভাবনা বিকাশে প্রয়োজন সহায়ক পরিবেশ ও সামাজিক জাগরণ। যা সরকারের একার পক্ষে সম্ভব নয়সমাজের সকলে সম্মিলিতভাবে কাজ করলেই তা অর্জন সম্ভব।

আজ রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ ইসিডি নেটওয়ার্ক (BEN) এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের আয়োজনে চ্যানেল আই-এর মুস্তাফা মনোয়ার স্টুডিওতে ‘Act for Early Years: Safeguarding Childhood and the Planet’ শীর্ষক গোলটেবিল বৈঠকে মন্ত্রী একথা বলেন।

বৈঠকে শিশুর স্বাস্থ্য ও পুষ্টি নিশ্চিতকরণসংবেদনশীল যত্নসুরক্ষা ও নিরাপত্তাপ্রারম্ভিক শিখনের সুযোগমানসিক স্বাস্থ্যজলবায়ু পরিবর্তনের প্রভাবপ্রতিবন্ধকতা এবং শিশুর সার্বিক বিকাশ-সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।

মন্ত্রী বলেনদেশের মোট জনসংখ্যার প্রায় ৩৪ শতাংশ শিশু এবং ৫১ শতাংশ নারী। এই বিশাল জনগোষ্ঠীকে পিছিয়ে রেখে কখনোই উন্নয়ন সম্ভব নয়। বিএনপি তার নির্বাচনি ইশতেহারে নারীশিশু ও প্রান্তিক জনগোষ্ঠীসহ সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের কল্যাণকে গুরুত্ব দিয়ে বিভিন্ন অঙ্গীকার অন্তর্ভুক্ত করেছে।

যেখানে নারী ও শিশুদের অধিকারসুরক্ষা ও সার্বিক উন্নয়নের বিষয়টি স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। মা ও শিশুর স্বাস্থ্যপুষ্টি ও কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকার মা ও শিশু সহায়তা কর্মসূচি (MCBP) আরো শক্তিশালী করেছে। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা নারী ও শিশুদের সুরক্ষাঅভিযোজন সক্ষমতা বৃদ্ধিসামাজিক নিরাপত্তা এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।

অনুষ্ঠানে বক্তারা বলেনদেশে প্রায় ১ কোটি ৯৪ লাখ শিশু জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে রয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় জলবায়ু-সহনশীল শিক্ষা ও স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলাদুর্যোগপ্রবণ এলাকায় শিশু-কেন্দ্রিক সামাজিক সুরক্ষা কর্মসূচি সম্প্রসারণনিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিত করাদুর্যোগ-সহনশীল অবকাঠামো নির্মাণজলবায়ু অভিযোজন কার্যক্রমে শিশুদের চাহিদাকে অগ্রাধিকার দেওয়া এবং সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানউন্নয়ন সহযোগী ও স্থানীয় জনগোষ্ঠীর সমন্বিত উদ্যোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে মিডিয়া পার্টনার চ্যানেল আই এবং কমিউনিকেশন পার্টনার  হিসেবে ছিলো সমষ্টি মিডিয়া কমিউনিকেশন এন্ড ডেভলপমেন্ট ফাউন্ডেশন। সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক শাহ মোহাম্মদ মাহ্বুবজাতিসংঘইউনিসেফইউনেস্কোসেভ দ্য চিলড্রেনবিভিন্ন উন্নয়ন সহযোগী প্রতিনিধিগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..