× Banner
সর্বশেষ
দুর্ঘটনায় আহত উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ শংকরের চিকিৎসার দায়িত্ব নিল সরকার জুড়িকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ, প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা শ্রমমন্ত্রীর শ্যামনগরে বর্ণিল সাজে বাংলা নববর্ষ পালিত বাংলাদেশ দূতাবাসের আয়োজনে টোকিওতে পহেলা বৈশাখ উদ্‌যাপন বন্ধ হয়ে গেছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার মাদারীপুরের ডাসারে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ  উদযাপিত গত দেড় দশক পরে এবার শান্তিপ্রিয় সুশৃংখল বর্ষবরণ -শিল্পমন্ত্রী কোটালীপাড়ায় বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন আগামী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে -স্বাস্থ্যমন্ত্রী প্রতিটি সম্প্রদায়ের কৃষ্টি ও সংস্কৃতি আমাদের জাতীয় ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ -পার্বত্যমন্ত্রী

ছাতকের ১০০নং কুর্শি স্কুলে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার প্রদান

Ovi Pandey
হালনাগাদ: সোমবার, ১৩ জানুয়ারী, ২০২০

ছাতক প্রতিনিধিঃ ছাতকের দোলারবাজার ইউনিয়নের উত্তর কুর্শির ১০০নং কুর্শি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আন্তঃস্কুল বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। আজ  বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহনে অনুষ্ঠিত ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, দোলারবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. সায়েস্তা মিয়া। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, সাবেক মেম্বার হায়দার আলী রাজু’র সভাপতিত্বে ও শিক্ষক কয়েছুর রহমানের পরিচালনায় পুরস্কার বিতরণী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইউপি প্যানেল চেয়ারম্যান মো. শফিক মিয়া। স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কবির আহমদ ফিরুজ।

বক্তব্য রাখেন, প্রবাসী পরিষদ কুর্শির অন্যতম সদস্য, দুবাই প্রবাসী মো. বিলাল আহমদ, দক্ষিণ কুর্শি স্কুলের প্রধান শিক্ষক শফিকুর রহমান, শিক্ষক মোশাররফ হোসেন, কুর্শি-ইসলামপুর মাদ্রাসার শিক্ষক কয়েছ আহমদ, সালেহা খাতুন কুর্শি উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক আব্দুল ছালিক মিলন তালুকদার, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যা স্বপ্না বেগম, ব্যবসায়ি সাহেল মিয়া, শিক্ষক বাহার উদ্দিন ও শিক্ষিকা সালমা বেগম।

এসময় স্থানীয় আব্দুস ছমাদ, আব্দুর রহিম, ময়না মিয়া, সুনু মিয়া, আইয়ুব আলী, ফারুক আহমদ, আজাদ মিয়া, মুজিবুর রহমান, এমরান আহমদ, রাসেল আহমদ, নিজাম উদ্দিন, মো. আল আমিনসহ প্রমূখ উপস্থিত ছিলেন। সভাশেষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে বিজয়ী প্রতিযোগিদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।


এ ক্যটাগরির আরো খবর..