× Banner
সর্বশেষ
শান্তি প্রতিষ্ঠা, টেকসই উন্নয়ন ও বহুপাক্ষিক সহযোগিতায় বাংলাদেশের অঙ্গীকার  আজ শুক্রবার (১৫ মে) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ শুক্রবার (১৫ মে ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ঢাকার যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রীর সভা জাতীয় ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণে সরকারের ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ফরিদপুরে লিচু চুরিতে বাধা, বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ; এলাকায় হামলা-ভাঙচুর জমি নিয়ে বিরোধে সালথায় চাচা-ভাতিজার সংঘর্ষ, আহত ৪ শার্শায় বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন, ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা ২ হাজার ৫৪৪ মে.টন সমুদ্রপথে বিদেশ যাত্রা বন্ধ করতেই হবে – প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ঠাকুরগাঁওয়ে ভুট্টা ক্ষেত থেকে শিশুর মরদেহ উদ্ধার আটক-১

আবু নাসের হুসাইন, সালথা

কোন সংঘর্ষকারীকে পুলিশ ছাড় দিবে না: এসপি আলিমুজ্জামান

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২
কোন সংঘর্ষকারীকে পুলিশ ছাড় দিবে না: এসপি আলিমুজ্জামান

ফরিদপুরের পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান (বিপিএম-সেবা) বলেছেন, আজকের কোমলমতি ছেলে-মেয়েরাই আগামী দিনের ভবিষ্যত। এই ছেলে-মেয়েরাই পারে সুন্দর সমাজ গড়তে।

সালথাকে সংঘর্ষ মুক্ত করতে সকল শিক্ষক ও শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে। আদিম যুগের বর্বর থেকে আমাদের বেড়িয়ে আসতে হবে। কোন ভাবেই আমরা সালথায় আর কোন সংঘর্ষ ভাংচুর লুটপাট দেখতে চাই না। সালথাকে সংঘর্ষ মুক্ত করতে যা যা করা দরকার পুলিশ সব ব্যবস্থাই গ্রহন করবে। কোন সংঘর্ষকারীকে পুলিশ ছাড় দিবে না।

বুধবার (১৯ এপ্রিল) সকাল ১১ টায় সালথা মাল্টিপারপাস হলরুমে থানা পুলিশের আয়োজিত শিক্ষক-শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পুলিশ সুপার আরো বলেন, আমর চাই সালথায় শিক্ষিত মানুষ তৈরি হোক। প্রতি বছর সালথা থেকে বড় বড় অফিসার তৈরি হোক, বিসিএস ক্যাডার তৈরি হোক। সালথার মানুষ শান্তিতে বসবাস করুক। সবাই মিলে সংঘর্ষ পরিহার করতে হবে। ডিজিটাল বাংলাদেশে এগুলো চলতে পারে না। চলমান সংঘর্ষ নিরসনে পুলিশ কঠোর ভুমিকা পালন করবে।

এসময় চাঁদাবাজী-সন্ত্রাসী, সংঘর্ষ-মারামারী, ভাংচুর, মাদক কারবারি ও ইভটিজিং বন্ধ করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য উপস্থিত সবাইকে আহব্বান জানান তিনি।

সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ শেখ সাদি’র সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফরিদপুরের পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান বিপিএম-সেবা। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সালথা সরকারী কলেজের অধ্যক্ষ কৃষ্ণ চন্দ্র বর্মন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল খায়ের, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোস্তফা আহসান কামাল, ইউসুফদিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ ছায়েম হোসেন, সালথা সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, জয়ঝাপ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিরাজ আলী, সালথা প্রেসক্লাবের সভাপতি সেলিম মোল্যা প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন সালথা থানার এসআই মারুফ হোসেন।


এ ক্যটাগরির আরো খবর..