× Banner
সর্বশেষ
আধুনিক জীবনযাত্রার প্রভাবে মাতৃদুগ্ধ থেকে বঞ্চিত হচ্ছে অনেক শিশু – স্বাস্থ্যমন্ত্রী মুক্তিযোদ্ধা, শহীদ পরিবার ও যুদ্ধাহতদের ভাতা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক নরেন্দ্র মোদির কাছে হাতজোড় করে ক্ষমা চাইলেন আপত্তিকর মন্তব্য করা তরুণী আজ থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক রোহিঙ্গাদের জন্য সহায়তার পরিমাণ বাড়ানোর আহ্বান সার্জিও গরের দুই বছরের প্রেমের পর বিয়েতে টালবাহানা, প্রেমিকের বাড়িতে তরুণীর অবস্থান আজ শুরু বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ: কমছে একচেটিয়া মাতৃদুগ্ধ পান, উদ্বেগে বিশেষজ্ঞরা আজ বিশ্ব স্কাউট স্কার্ফ ডে: স্কাউটদের ঐক্য, নেতৃত্ব ও সেবার প্রতীক উদযাপন আজ শনিবার (১ আগস্ট) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে ডিসির সঙ্গে প্রতারণার চেষ্টা, শ্রীঘরে বাবা-ছেলে

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২
নোয়াখালীতে ডিসির সঙ্গে প্রতারণার চেষ্টা, শ্রীঘরে বাবা-ছেলে

নোয়াখালীতে ক্যান্সার রোগী সেজে প্রতারণার মাধ্যমে অর্থ আদায়ের চেষ্টার অভিযোগে প্রতারক বাবা-ছেলেকে পুলিশে সোপর্দ করেছে জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান।

আটককৃতরা হলো সোনাইমুড়ী জয়াগ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চকিদার বাড়ির মৃত বশির উল্ল্যাহর ছেলে মো. গিয়াস উদ্দিন (৪৭) ও তার ছেলে মো. ওমর ফারুক (১৭)।

মঙ্গলবার (১৯ এপ্রিল) দুপুরে নোয়াখালী জেলা প্রশাস কার্যালয়ে এ ঘটনা ঘটে।

নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান বলেন, প্রতারক ব্যক্তিরা সম্পর্কে বাবা-ছেলে। কয়েক দিন আগে তারা নোয়াখালীর সমাজ সেবা অধিদপ্তরের ভূয়া সনদে ক্যান্সার রোগী সেজে ৫০ হাজার টাকার অর্থসহায়তার আবেদন দেয়। আবেদন যাচাই-বাছাইকালে তারা সত্য গোপন করে। একপর্যায়ে ব্যাপক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা আমার কাছে প্রতারণার কথা স্বীকার করে। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম বলেন অভিযুক্তদের থানায় এনে রাখা হয়েছে। এ ঘটনায় জেলা সমাজ সেবা কার্যালয় থেকে লিখিত অভিযোগ দায়ের করার প্রস্ততি চলছে। ওই মামলায় আসামিদের গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।


এ ক্যটাগরির আরো খবর..