× Banner
সর্বশেষ
আসন্ন ঈদুল আজহায় নতুন বাসভাড়া কার্যকর হবে – প্রধানমন্ত্রীর উপদেষ্টা এক রাতে ৭ জনকে গলা কেটে হত্যা নওগাঁ ও কক্সবাজারে জাতীয় ক্যান্সার হাসপাতালের উপ-পরিচালককে কুপিয়ে জখম, ৫ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব শিক্ষামন্ত্রীর নির্দেশে কড়া ব্যবস্থাপনায় সাতক্ষীরায় এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত সেনেগালে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের তথ্য শেয়ার করলেন প্রতিমন্ত্রী রামেক হাসপাতালে হেনস্তার প্রতিবাদে ২৪ ঘণ্টার কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা জাতীয় পর্যায়ে যথাযোগ্য মর্যাদায় রবীন্দ্র ও নজরুল জন্মবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষ্যে গৃহীত কর্মসূচি আকস্মিকভাবে কেন্দ্র পরিদর্শনে যেতে পারেন শিক্ষামন্ত্রী, গন্তব্য গোপন রোহিঙ্গাদের প্রত্যাবাসনে জাপানের সহযোগিতা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবারও পরিবর্তন আসছে পুলিশের ইউনিফর্মে

ডেস্ক

কোটালীপাড়া উপজেলা সাবেক চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস ভারতের পশ্চিমবঙ্গে গ্রেপ্তার

Kishori
হালনাগাদ: রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
বিমল কৃষ্ণ বিশ্বাস ভারতের পশ্চিমবঙ্গে গ্রেপ্তার

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা বিমল কৃষ্ণ বিশ্বাস ভারতের পশ্চিমবঙ্গে গ্রেপ্তার হয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে বিমল কৃষ্ণ বিশ্বাসের এক নিকটাত্মীয় বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) অবৈধভাবে বিমল কৃষ্ণ বিশ্বাস বাংলাদেশের সাতক্ষীরা সীমন্ত দিয়ে ভারতে প্রবেশ করেন। এরপর তাকে বিএসএফ আটক করে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার হাকিমপুর ক্যাম্পে নিয়ে যান। সেখান থেকে বিএসএফের সদস্যরা তাকে বসিরহাট মহকুমার স্বরুপনগর থানায় হস্তান্তর করেন।

স্বরুপনগর থানা থেকে বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিমল কৃষ্ণ বিশ্বাস বসিরহাট কোর্টে প্রেরণ করা হয়। তিনি বর্তমানে বসিরহাট কোর্ট হাজতে রয়েছেন বলে জানা গেছে।

ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে বিমল কৃষ্ণ বিশ্বাসকে গ্রেপ্তার দেখানো হয়েছে। স্বরুপনগর থানায় দায়ের করা মামলা নম্বর-৪৮৬/২৪।

এদিকে বিমল কৃষ্ণ বিশ্বাসকে গ্রেপ্তারের খবর কোটালীপাড়ায় ছড়িয়ে পড়লে উপজেলা বিএনপি ও সহযোগি সংগঠনের নেতারা মিষ্টি বিতরণ করেন।

পৌর বিএনপির সাধারণ সম্পাদক অলিউর রহমান হাওলাদার বলেন, বিগত ১১ বছর বিমল কৃষ্ণ বিশ্বাস কোটালীপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। এ সময় তিনি অবৈধভাবে কোটি কোটি টাকা আয় করেছেন। আমরা চাই বিমল কৃষ্ণ বিশ্বাসকে দেশে ফিরিয়ে এনে সুষ্ঠু তদন্তের মাধ্যমে তার বিচার করা হোক।

উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মান্নান শেখ বলেন, বিমল কৃষ্ণ বিশ্বাস কোটালীপাড়া ও ঢাকায় রাজনীতি করতেন। ৫ আগস্টের আগে তিনি ঢাকায় ছিলেন। তার নামে ঢাকায় মামলা থাকতে পারে। আমরা চাই, তাকে বাংলাদেশে ফিরিয়ে আনা হোক।

এদিকে কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মুহাম্মদ ফিরোজ আলম জানান, সাবেক উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাসের নামে কোটালীপাড়া থানায় কোনো মামলা নেই। তাকে গ্রেপ্তার করা হয়েছে কী না জানি না।


এ ক্যটাগরির আরো খবর..