× Banner
সর্বশেষ
যশোরের শার্শা থানা পুলিশের অভিযান ১০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক  ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা: পুনর্গঠনে ব্যয় হতে পারে ৩৭ বিলিয়ন ডলার ইরানের দক্ষিণাঞ্চলে নতুন হামলার দাবি, হরমোজগানে নিহত ৭ খেলাপি ঋণ কমাতে বাংলাদেশ ব্যাংকের এক্সিট পলিসি, এককালীন সমঝোতায় ঋণ নিষ্পত্তির সুযোগ বাব আল-মান্দেব প্রণালি ঘিরে নতুন উত্তেজনা, বৈশ্বিক জ্বালানি বাজারে বাড়ছে শঙ্কা ঘনীভূত হচ্ছে বঙ্গোপসাগরের লঘুচাপ, আগামী ৫ দিন বৃষ্টি ও ভারী বর্ষণের পূর্বাভাস নারায়ণগঞ্জের কালী মন্দিরে ভাঙচুরের অভিযোগে যুবক আটক, মানসিক অসুস্থতার দাবি পরিবারের আজ ১৭ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ১৭ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বাংলাদেশের এলডিসি উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করল ইইউ ও জি-৭৭

কোটালীপাড়া(গোপালগঞ্জ) প্রতিনিধি

কোটালীপাড়ায়  শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষনের অভিযোগ, থানায় মামলা

ACP
হালনাগাদ: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার নেছার উদ্দিন তালুকদার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ইসলাম ধর্মের শিক্ষক আবু হানিফ মোল্লার বিরুদ্ধে এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে গত সোমবার (২১ জুলাই) কোটালীপাড়া থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলা সূত্রে জানাগেছে, ওই মাদ্রাসা ছাত্রী শিক্ষক আবু হানিফ মোল্লার কাছে প্রাইভেট পড়তো। প্রতিদিনের মতো গত সোমবার ভোরে ওই ছাত্রী প্রাইভেট পড়তে আসলে স্থানীয় একটি প্রাইমারি স্কুলে নিয়ে তাকে ধর্ষন করে। এ ঘটনা ওই ছাত্রী তার পরিবারকে জানালে ওই দিনই তার পিতা বাদী হয়ে কোটালীপাড়া থানায় একটি মামলা দায়ের করেন।
অভিযুক্ত আবু হানিফ মোল্লা উপজেলার  উত্তরপাড়া গ্রামের হামেদ মোল্লার ছেলে।
ওই ছাত্রীর বাবা বলেন,আমার মেয়ে স্থানীয় একটি মাদ্রাসায় অস্টম শ্রেণিতে পড়ে। সে প্রতিদিন সকাল ৮টায় শিক্ষক আবু হানিফ মোল্লার কাছে প্রাইভেট পড়তে যেত।ওই দিন আবু হানিফ আমার মেয়েকে সকাল ৭ টায় প্রাইভেট পড়তে যেতে বলে।ও সকাল ৭ টায় প্রাইভেট পড়তে গেলে ওকে একা পেয়ে লম্পট আবু হানিফ আমার মেয়েকে ধর্ষন করে।এ ঘটনা আমি জানার পর থানায় মামলা করি।
তিনি আরো বলেন,মামলা দায়ের করার পর আবু হানিফ মোল্লা বিভিন্ন লোক দিয়ে আমাকে হুমকি দিচ্ছে।
অভিযুক্ত শিক্ষক আবু হানিফ মোল্লার বক্তব্য’র জন্য তার বাড়ী গিয়েও ওই শিক্ষককে পাওয়া যায়নি। এবং তার মোবইল ফোনটি বন্ধ রয়েছে।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ(ওসি) মো: আবুল কালাম আজাদ বলেন,ছাত্রীর বাবার লিখিত অভিযোগ পাওয়ার পর মামলা রজু করা হয়েছে।এখন পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
কোটালীপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ইসমাইল বলেন, শিক্ষক আবু হানিফ মোল্লার বিরুদ্ধে আমরা বিধিমোতাবেক ব্যবস্থা গ্রহন করবো।


এ ক্যটাগরির আরো খবর..