যশোরের শার্শা থানা পুলিশের অভিযানে ১০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
আটক আসামি হলেন, শার্শা থানার নাভারন রেল বাজার এলাকার মৃত এরফান গাজীর ছেলে আঃ সালাম (৪৮)।
বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে পুলিশ জানায় শার্শা থানাধীন নাভারণ রেল বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানাধীন নাভারণ রেল বাজার গ্রামস্থ নাভারণ রেল বাজার সংলগ্ন জনৈক নজুর বাড়ীর সামনে পায়ে হাঁটা কাঁচা রাস্তার উপর অভিযান পরিচালনা করে এক মাদক কারবারিকে আটক করে।
শার্শা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামিনুল হক জানান, উক্ত ঘটনায় একটি নিয়মিত মাদক মামলা রুজু করা হয়।তৎপ্রেক্ষিতে আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ প্রক্রিয়াধীন আছে বলে জানান পুলিশ কর্মকর্তা।
এ ক্যটাগরির আরো খবর..