× Banner
সর্বশেষ
ভারতের প্রধানমন্ত্রীর বার্তা ও অনশন ভঙ্গ: যন্তর-মন্তরে কাটল জট, জয়ে ফিরল সাধারণতন্ত্র জগন্নাথদেবের পুনর্যাত্রা আজ: উল্টো রথযাত্রার ধর্মীয় তাৎপর্য, ইতিহাস ও আধ্যাত্মিক বার্তা সোনম ওয়াংচুক অনশন প্রত্যাহার, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত আজ ২৪ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় সকাল ৯টার মধ্যে ১০ অঞ্চলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ২৪ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করতে পারেন, দাবি রয়টার্সের টিপকাণ্ডে বরখাস্ত কনস্টেবল নাজমুল তারেককে চাকরিতে পুনর্বহালের নির্দেশ ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত

কেরি গুরুত্ব দেবেন সম্পর্ক জোরদারে

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০১৬

ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি তার বাংলাদেশ সফরে গুরুত্ব দেবেন ঢাকা-ওয়াশিংটনের মধ্যকার ‘দীর্ঘস্থায়ী ও বিস্তৃত সম্পর্ক’ আরো জোরদার করার ওপর।

মার্কিন স্টেট ডিপার্টমেন্ট থেকে বুধবার এক বিবৃতিতে এ কথা জানিয়ে বলা হয়েছে, আগামী ২৯ আগস্ট ঢাকা সফর করবেন জন কেরি।

এ সফরে তিনি বৈশ্বিক বিভিন্ন ইস্যুতে দুই দেশের ‘ক্রমবর্ধমান সহযোগিতা’ নিয়েও কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন।

বিবৃতিতে স্টেট ডিপার্টমেন্ট আরো জানায়, কেরি গণতন্ত্র, উন্নয়ন, নিরাপত্তা ও মানবাধিকার বিষয়ে দুই দেশের দীর্ঘস্থায়ী অংশীদারিত্বকে আরো জোরদার করার ওপর গুরুত্ব দেবেন।

প্রসঙ্গত, প্রায় সাড়ে তিন বছর আগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর এবারই প্রথম বাংলাদেশে আসছেন জন কেরি। বাংলাদেশ তার এই সফরকে বেশ গুরুত্ব দিচ্ছে ।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফরের বিষয়টি নিশ্চিত করেছেন পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী। এ বিষয়ে ঢাকায় বুধবার সাংবাদিকদের তিনি বলেন, ‘কেরি আসছেন ২৯ আগস্ট। অনেক দিন ধরে তার আসার কথা ছিল। তিনি আসছেন, আমরা আনন্দিত।’

মাহমুদ আলী জানান, কেরির সফরে সম্পর্কের সব দিক নিয়ে, বিশেষ করে বর্তমান আন্তর্জাতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা হবে।

গত ১ জুলাই গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় ১৭ বিদেশিসহ ২০ জিম্মি নিহত হওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কেরি।

সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত বলে প্রেসিডেন্ট ওবামার পক্ষ থেকে শেখ হাসিনাকে বলেছিলেন তিনি।

২৯ আগস্ট ঢাকায় আসার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলীর সঙ্গে সাক্ষাৎ করবেন  কেরি। সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গেও তার মতবিনিময়ের কথা রয়েছে।

কেরি ওই দিনই নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ছাড়বেন।


এ ক্যটাগরির আরো খবর..