কেন্দ্রীয় নেতাদের আগমন উপলক্ষে মেহেরপুরে জেলা যুব লীগের বর্ধিত সভা

মেহের আমজাদ,মেহেরপুর (০১-০২-১৮):  আজ শুক্রবার আওয়ামী লীগের জনসভা সফল করতে বর্ধিত সভা করেছে মেহেরপুর জেলা যুবলীগ। গতকাল বৃহস্পতিবার বিকেলে মেহেরপুর পৌরসভার কালাচাাঁদ মেমোরিয়াল হল রুমে ওই সভা অনুষ্ঠিত হয়।

সভাপতিত্ব করেন জেলা যুব লীগের আহ্বায়ক ও পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন। বক্তব্য রাখেন জেলা যুব লীগের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম পেরেশান, সদর উপজেলা যুব লীগের আহবায়ক মিজানুজ্জামান অপু, যুহ্ম আহবায়ক মাহবুবুর রহমান মাহাবুব, মুজিবনগর উপজেলা সভাপতি কামরুল হাসান চাঁদু, যুবলীগ নেতা ও ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান, তৌফিকুল বারি বকুল, জেলা যুবলীগের সদস্য ইয়ানুস আলী, যুবলীগ নেতা আরিফ হোসেন, ওয়াসিম আলী প্রমুখ।

মেহেরপুরে আসবেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহ, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক মাহাবুবুল আলম হানিফ, সাংগাঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, সদস্য এস.এম কামাল হোসেন, কল্পনা জামান। আজ শুক্রবার বিকেল ৩ টায় শহীদ সামসুজ্জোহা পার্কে জনসভার আয়োজন করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।