× Banner
সর্বশেষ
ইরানকে অস্ত্র সরবরাহ নিয়ে চীন ও রাশিয়াকে ট্রাম্পের সতর্কবার্তা দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে হাইকমিশনের সঙ্গে কাজ করবে ভারত স্বাধীন ও নিরপেক্ষ জুডিশিয়াল কমিশন গঠনের দাবি জানিয়েছে এইচআরসিবিএম রাষ্ট্র সংস্কার ও সাবেক রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের দেশের ৭ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত গত ছয় মাসে ৮২৪টি সংখ্যালঘু নির্যাতনের ঘটনা নথিভুক্ত -এইচআরসিবিএম আজ শনিবার (২৫ জুলাই) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ জুলাই (শনিবার) দিনের শুরুতে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জাতিসংঘে বাংলাদেশের শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি প্রস্তাব গৃহীত ৯০ দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন: নির্বাচন কমিশনার

কুমিরায় শিশুদের চক্ষু সুরক্ষা বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্টিত

admin
হালনাগাদ: শনিবার, ১৬ জুলাই, ২০১৬

এস.এম মফিদুল ইসলাম, পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: পাটকেলঘাটার কুমিরা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে চেয়ারম্যান শেখ গোলাম মোস্তফার সভাপতিতে শিশুদের চক্ষু সুরক্ষা বিষয়ক এক ওরিয়েন্টেশন¡ অনুষ্ঠিত হয়।

শনিবার বিকাল ৪টায় খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের আয়োজনে এবং ওআরবিআইএস ইন্টারন্যাশনাল এর সহযোগিতায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার,বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ পরমানু শক্তি কমিশনের সাবেক চেয়ারম্যান ড.এম মতিউর রহমান, কুমিরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক সেখ আব্দুল ওয়াদুদ, সোনালী ব্যাংক স্টাফ কলেজের সাবেক প্রিন্সিপাল ড. গোলাম সাকলায়েন, প্রাক্তন প্রধান শিক্ষক শেখ শাহাজাহান আলী, তালা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ মফিজ উদ্দীন, সহকারী কমান্ডার মোঃ এরফান আলী, কুমিরা ইউপির প্রাক্তন চেয়ারম্যান মোঃ আব্দুর রশিদ সানা, শহীদ জিয়াউর রহমান কলেজের অধ্যক্ষ বিশ্বাস রফিকুল ইসলাম, খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের পাবলিক রিলেশন অফিসার মীর মিজানুর রহমান।

সহ-অধ্যাপক আলমগীর হোসেনের উপস্থাপনায় শিশুদের অন্ধত্ব প্রতিরোধে করনীয় বিষয়ে প্রশিক্ষক হিসেবে ছিলেন বিএনএসবি চক্ষু হাসপাতালের পাবলিক রিলেশন অফিসার রেজাউল করিম। প্রায় ৩ ঘন্টাব্যাপী অনুষ্ঠানে ৩শতাধিক গণ্যমান্য  ব্যক্তিবর্গ অংশগ্রহন করেন।


এ ক্যটাগরির আরো খবর..