× Banner
সর্বশেষ
গ্যাস মজুত থাকা সত্ত্বেও আওয়ামী লীগ সরকার উত্তোলনে পদক্ষেপ নেয়নি – তথ্য ও সম্প্রচার মন্ত্রী বিএনপির মনোনয়ন পেলেন না ফারজানা সিঁথি পানিসম্পদমন্ত্রীর সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ প্রজ্ঞা-আত্মা’র প্রাক বাজেট সংবাদ সম্মেলন – তামাক ব্যবহার কমাতে ও রাজস্ব বাড়াতে তিন সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নে মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ বিএনপির ৮৩ নেতাকর্মীর বহিস্কারাদেশ প্রত্যাহারসহ, কৃষকদলের কমিটি পূর্ণবহাল দাবীতে সংবাদ সন্মেলন সরকারি কর্মচারীদের স্বাস্থ্য সেবায় বড় সংস্কার ন্যায়বিচার দয়া নয়, নাগরিকের সাংবিধানিক অধিকার – প্রধানমন্ত্রী ১২ হাজার ৮৫৫ বাংলাদেশি হজযাত্রী সৌদি পৌঁছেছেন চীন সরকারের বিশেষ আমন্ত্রণে চীনে পৌঁছেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

স্বদীপ কুমার রায়, ভ্রাম্যমাণ প্রতিনিধি

কালীগঞ্জে বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা ও টাকা ছিনতাই

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২
কুপিয়ে হত্যা ও টাকা ছিনতাই

লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার চাপারহাট বাজারের  এক বিকাশ ও মোবাইল ব্যবসায়ী আইয়ুব আলী (৩৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যা ও টাকা ছিনতাই করেছে দুবৃর্ত্তরা। নিহত আইয়ুব আলী উপজেলার চলবলা ইউনিয়নের হাড়িশ্বর এলাকার আব্দুল মতিনের ছেলে।
গতকাল বুধবার (২০ এপ্রিল) দিবাগত রাত্রি ১টার দিকে বাসাতে ফেরার সময় উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের বত্রিশ হাজারী গ্রামের একটি রাস্তায় তাকে কুপিয়ে হত্যা করেছে দুবৃর্ত্তরা ।
জানা যায় যে, আইয়ুব আলী চাপারহাট বাজারে মোবাইল ব্যাংকিং এর এজেন্সি,  ফ্লেক্সিলোড ও মোবাইলের ব্যবসা করতেন। বাজারের দোকান বন্ধ করে রাত এক টার দিকে ব্যবসার টাকা ব্যাগে নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফেরার সময় চন্দ্রপুর ইউনিয়নের বত্রিশ হাজারী গ্রামের  কাঁচা রাস্তার কাছে পৌঁছালে দুর্বৃত্তরা তারপথ রোধ করে। তারা টাকা ছিনতাইয়ের উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে তার ওপর হামলা চালায়। এতে আইয়ুব আলী মোটরসাইকেল থেকে মাটিতে লুটিয়ে পড়ে যান।
দুর্বৃত্তরা তখন রামদা ও দেশীয় অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে হত্যা করে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসূল এ খবরটি নিশ্চিত করে আরো জানান যে প্রশাসন অপরাধীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার চেষ্ঠা চালাচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..