× Banner
সর্বশেষ
বাংলাদেশ সরকারকে ৬ লাখ যক্ষ্মার কিট ও শিশুদের জন্য ওষুধ দিলো যুক্তরাষ্ট্র চট্টগ্রামের জলাবদ্ধতা আগামী ডিসেম্বরের মধ্যেই কমে আসবে – প্রতিমন্ত্রী কোটালীপাড়ায় ‘নতুন কুঁড়ি’ খেলোয়াড় বাছাইয়ের উদ্বোধন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক স্বার্থে আমরা ব্যবহার করতে চাই না – প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতারা শুভেচ্ছা বিনিময় করেছেন ডেনমার্কের রাষ্ট্রদূত কে বাংলাদেশে ডেনিশ বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রীর মধুখালীতে সোনালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন, ডিজিটাল সেবায় নতুন দিগন্ত রাজনৈতিক কারণে দায়ের করা হয়রানিমূলক ২৩৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে – আইনমন্ত্রী মুক্তিযুদ্ধের সংগঠক ও সাবেক মন্ত্রী সুনীল কুমার গুপ্তের প্রয়াণ দিবস আজ

ঝিনাইদহ কালীগঞ্জে আগুনে ১০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই

Ovi Pandey
হালনাগাদ: সোমবার, ১৬ মার্চ, ২০২০
কালীগঞ্জে আগুন

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহ কালীগঞ্জের কোলাবাজারের একটি বন্ধ থাকা ইলেকট্রনিক্স এর দোকানে আগুন লেগে প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে ওই বাজারের বর্ষন ইলেকট্রনিক্স নামের একটি দোকানে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী পাশের দোকান মালিক মিজানুর রহমান জানান, সোমবার সকাল সাড়ে ১১ টার দিকে বাজারের বন্ধ থাকা বর্ষন ইলেকট্রনিক্স এর মধ্যে হঠাৎ ধোঁয়া দেখতে পান। এরপর ধোয়া কুন্ডলী আকার ধারন করলে ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার স্টেশন থেকে ঘটনাস্থল অনেক দুর এবং সড়ক অত্যন্ত খারাপ হওয়ায় বেশ বিলম্বে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌছায়। তার আগেই এলাকাবাসী পানি ও বিভিন্ন দোকানে সিকিউরিটির জন্য রাখা কার্বনডাই অক্সাইড গ্যাস প্রয়োগ করে আগুন কিছুটা নিয়ন্ত্রন করতে সক্ষম হয়। পরে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌছে আগুন সম্পূর্ন নিয়ন্ত্রন করে।


এ ক্যটাগরির আরো খবর..