কামারখালী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে নানাবিধ সমস্যা

কামারখালী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে নানাবিধ সমস্যা

মধুখালী প্রতিনিধিঃ ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নে কামারখালী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে নানাবিধ সমস্যার অভিযোগ উঠেছে। সংবাদ শুনে সরেজমিনে স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে গিয়ে দেখা যায় পরিবার কল্যান কেন্দ্রে ডাক্তার , ফার্মাসিস্ট , আয়া , পিয়ন , নাইট গার্ড নাই । এ ব্যপারে এফ. পি আই রাকেশ মল্লিক বলেন এই পরিবার কল্যান কেন্দ্রে ডাক্তার, ফার্মাসিস্ট , আয়া, গার্ড, পিয়ন নাই যার কারনে কেন্দ্রে রোগীর সেবার ব্যাঘাত হচ্ছে। কেন্দ্রে সেবা নিতে আসার লোকজনের সাথে আলাপ করে জানা যায় এই কেন্দ্রে দীর্ঘদিন ডাক্তার না থাকার কারনে তারা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। তাই ইউনিয়নবাসীর কামারখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাকিব হোসেন চৌধুরী (ইরান) এর নিকট দাবি জনগনের সমস্যার কথা চিন্তা করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার মাধ্যমে ডুমাইন ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রের এই সমস্যা সমাধান করা হোক যাতে কেহ সেবা থেকে বঞ্চিত না হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।