× Banner
সর্বশেষ
বিএমইটি শ্রমবাজারের অভিভাবকত্ব থেকে শুধুমাত্র নথি যাচাইকরণ কেন্দ্র? ডিজাইন-ফর-ম্যানুফ্যাকচারিং স্তরে প্রবেশ করেছে ভারতের আকাশসীমা আজ ২৬ এপ্রিল রবিবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ রবিবার (২৬ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শিক্ষার প্রকৃত মান ফিরিয়ে আনতে কাজ করছে সরকার -সংস্কৃতিমন্ত্রী অর্থনীতিকে পুনরুজ্জীবিত ও আর্থিক শৃঙ্খলা ফেরানোকে অগ্রাধিকার দিচ্ছে সরকার -অর্থমন্ত্রী সৃজনশীল চিন্তার সমষ্টিগত চর্চা জাতির জন্য একটি সম্পদে পরিণত হবে -তথ্যমন্ত্রী কালীগঞ্জে জমি ও পারিবারিক বিরোধে হামলা, গৃহবধূ আহত ফ্যামিলি কার্ড প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক মুক্তির আধুনিক সনদ – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী রাঙ্গামাটি বরকলে পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত গড়লেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান

কমলগঞ্জে জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ উদ্বোধন

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০১৯

মাহমুদ খান, নিজস্ব প্রতিনিধি (মৌলভীবাজার): ‘স্বাস্থ্য সেবা অধিকার, শেখ হাসিনার অঙ্গীকার’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের মানুষের কাছে গুণগত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে সারা দেশের মতো মৌলভীবাজারের কমলগঞ্জে থেকে শুরু হয়েছে জাতীয় স্বাস্থ্যসেবা সপ্তাহ-২০১৯।

এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ইয়াহহিয়ার সভাপতিত্বে ও স্বাস্থ্য সহকারী রুবি আক্তারের সঞ্চালনায় আলেচনা সভায় বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, কেন্দ্রীয় আওয়ামীলীগ সদস্য, মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান, কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক, কমলগঞ্জ পৌরসভার মেয়র জুয়েল আহমেদ, জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ হেলাল উদ্দিন, উপজেলা পরিষদের নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, পৌর কাউন্সিলার মো. আনোয়ার হোসেন প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন মেডিকেল অফিসার ডা: মুন্না সিনহা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কমলগঞ্জ সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক শাহীন আহমেদ, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর দুলাল মিয়া, নার্স সুপারভাইজার শামীমা ফেরদৌস, স্বাস্থ্য সহকারী তোফায়েল মোবাইল আহমেদ প্রমুখ। পরে ফোনের মাধ্যমে অনুষ্ঠানের প্রধান অতিথি অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এম.পি স্বাস্থ্য সেবা সপ্তাহ-২০১৯ এর শুভ উদ্বোধন ঘোষনা করেন। অনুষ্ঠানে সাংবাদিক, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
জানা যায়, কমলগঞ্জ উপজেলা পর্যায়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, স্বাস্থ্য বিষয়ক সেমিনার, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, চিকিৎসা সেবায় নৈতিকতা বিষয়ক আলোচনা, স্বাস্থ্য সচেতনতা ও পুষ্টি বিষয়ক আলোচনাসহ নানামুখী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ২০ এপ্রিল এই সেবা সপ্তাহ শেষ হবে।


এ ক্যটাগরির আরো খবর..